শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন : প্রতিবাদী কন্ঠ প্রকাশিত সংবাদের প্রতিবাদ: প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় জমিজমা সংক্রান্তের জেরে জখম ও লুটপাট :আদালতে মামলা : প্রতিবাদী কন্ঠ শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার বন্দে দুই বোনের নামে কুষ্টিয়া কোর্টে মামলা : প্রতিবাদী কন্ঠ সমন্বিত যোগ্যতায় এগিয়ে থাকায় আইসিটি’র লেকচারার পদে ফিরোজা নাজনীনের সুপারিশ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় পাথর বোঝাই ট্রাক উল্টে চালক ও হেলপারের মৃত্যু : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া ভেড়ামারায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ : প্রতিবাদী কন্ঠ অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে : প্রতিবাদী কন্ঠ

বাজার মনিটরিংয়ের মধ্যেও রমজানে কুষ্টিয়ায় লাগামহীন খাদ্যসামগ্রীর দাম : প্রতিবাদী কন্ঠ

কামরুজ্জামান রিপন:
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ৫ এপ্রিল, ২০২২
  • ৬৮৮ পাঠক পড়েছে

কামরুজ্জামান রিপন : পবিত্র মাহে রমজানের অজুহাতে কুষ্টিয়াতে সকল ধরনের শাক-সবজি ও নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রীর দাম বৃদ্ধি পাওয়ায় বিপাকে পড়েছে ক্রেতারা। পবিত্র রমজান মাসের প্রথম দিন থেকেই বৃদ্ধি পেয়েছে শাক-সবজি ও নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম। কুষ্টিয়ার বাজারগুলোতে শাকসবজি ও অন্যান্য রমজানের পণ্য সামগ্রী পর্যাপ্ত পরিমাণ থাকলেও উচ্চমূল্যের কারণে হতাশার চিত্র ক্রেতাদের মধ্যে। স্বাভাবিকের বাইরে মূল্য থাকায় অনেকে ক্রয় করতে পারছেনা শাক-সবজি ও রমজানের খাবার।

রমজান মাসের প্রথম দিন থেকেই কুষ্টিয়ার সকল বাজার গুলোতে কাঁচা মরিচ, রসুন, আদা, আলু, পটল, টমেটো, গাজর, মূলা, শসা, সিম, লাউ, বেগুন এর মূল্য প্রায় দ্বিগুন থেকে তিনগুণ হারে বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে তরমুজ, মালটা, খেজুর, আপেল, আঙ্গুর, কমলালেবু, গরুর মাংস, খাসির মাংস, মুরগি সহ রমজানে নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রীর দাম দ্বিগুণ হারে বৃদ্ধি পেয়েছে। যা নিম্ন মধ্যবিত্ত আয়ের মানুষেরা দিশেহারা হয়ে পড়েছে।

পবিত্র মাহে রমজানের শুরুতেই প্রতিদিনই কুষ্টিয়া কুষ্টিয়া জেলা প্রশাসকের নেতৃত্বে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণ ও বাজার মনিটরিং এর উদ্দেশ্যে প্রতিদিনের ন্যায় ৫ তারিখ মঙ্গলবার সকাল থেকে জেলা ম্যাজিস্ট্রেট, কুষ্টিয়ার নির্দেশনামতে মোবাইল কোর্ট অভিযান অব্যাহত রেখেছে। মনিটরিং ব্যবস্থা থাকলেও তার ফল সঠিক পাওয়া পাওয়া যাচ্ছে না। তবে জেলা প্রশাসকের বাজার মনিটরিং কমিটি আরও কঠোর মনিটরিং করলে নিত্যপ্রয়োজনীয় খাবার সামগ্রীর দাম নিয়ন্ত্রণ আসবে বলে ক্রেতা-সাধারণরা জানান।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2021-2022 । প্রতিবাদী কন্ঠ
Design and Developed by DONET IT
SheraWeb.Com_2580