বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন : প্রতিবাদী কন্ঠ প্রকাশিত সংবাদের প্রতিবাদ: প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় জমিজমা সংক্রান্তের জেরে জখম ও লুটপাট :আদালতে মামলা : প্রতিবাদী কন্ঠ শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার বন্দে দুই বোনের নামে কুষ্টিয়া কোর্টে মামলা : প্রতিবাদী কন্ঠ সমন্বিত যোগ্যতায় এগিয়ে থাকায় আইসিটি’র লেকচারার পদে ফিরোজা নাজনীনের সুপারিশ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় পাথর বোঝাই ট্রাক উল্টে চালক ও হেলপারের মৃত্যু : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া ভেড়ামারায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ : প্রতিবাদী কন্ঠ অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে : প্রতিবাদী কন্ঠ

যথেষ্ট লাভ করেছেন: চালের দাম নিয়ে খাদ্যমন্ত্রীর হুঁশিয়ারি : প্রতিবাদী কন্ঠ 

প্রতিবাদী কণ্ঠ ডেস্ক :
  • প্রকাশিত সময় : সোমবার, ২১ মার্চ, ২০২২
  • ৫২৮ পাঠক পড়েছে

প্রতিবাদী কণ্ঠ ডেস্ক : যথেষ্ট লাভ করেছেন, আর নয়। চালের দাম নিয়ে হুঁশিয়ারি দিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। তিনি বলেন, আগামীকাল থেকে চালের দাম বেড়ে যাওয়া-তো দূরের কথা, যদি দাম না কমে; ভালো কথা বলা প্রশাসন আর ভালো থাকবে না। খাদ্য নিয়ে কোনো অবস্থাতেই রাজনীতি করতে দেওয়া যাবে না।

আগামী রমজান উপলক্ষে লাভ নয়, বরং ছাড় দিয়ে বিক্রি করা উচিত। কুষ্টিয়ায় চালকল মালিক এবং ব্যবসায়ীদের সঙ্গে অবৈধ মজুত রোধে করণীয় ও বাজার তদারকি সংক্রান্ত মতবিনিময় সভায় খাদ্যমন্ত্রী এসব কথা বলেন। উপস্থিত জেলা প্রশাসকদের কঠোর নির্দেশনা দিয়ে খাদ্যমন্ত্রী বলেন, প্রত্যেকটা মিলের স্টক খতিয়ে দেখবেন। আজকেই ম্যাজিস্ট্রেট পাঠাবেন।

বাজার তদারকি ও মনিটরিং বাড়াতে হবে। মিল মালিকরা প্রতিদিন কার কাছে বিক্রি করছে কতটুকু বিক্রি করছে তার হিসেব জেলা প্রশাসককে দিতে হবে। প্রতিদিনের হিসেব প্রতিদিনই দিতে হবে। রবিবার বেলা ১২টায় কুষ্টিয়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শুরু হওয়া এ বৈঠক চলে প্রায় সাড়ে তিন ঘণ্টা।

উত্তর জরুরি বৈঠকে খাদ্য মন্ত্রণালয়ের সচিব নাজমানারা খানুম, খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক শাখাওয়াত হোসেন, কুষ্টিয়াসহ আশপাশের চার জেলার জেলা প্রশাসক, কুষ্টিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি রবিউল ইসলামসহ খাদ্য বিভাগের শীর্ষ পর্যায়ের কর্মকর্তা, বাংলাদেশ অটো রাইসমিল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি রশিদ এগ্রো ফুড লিমিটেডের চেয়ারম্যান আব্দুর রশিদসহ, চালকল মালিক সমিতির নেতারা তাদের মতামত তুলে ধরেন।

সভায় কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক ছাড়াও বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2021-2022 । প্রতিবাদী কন্ঠ
Design and Developed by DONET IT
SheraWeb.Com_2580