বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়ায় ২০১টি ইটভাটার ১৮৪টিই অবৈধ: অভিযানের ধীরগতি ও ‘ম্যানেজ’ নিয়ে উদ্বেগ দেশের প্রথম জগতি রেলস্টেশটির রেল দিবসেও নেই আয়োজন কুষ্টিয়া ডিবি পুলিশের ওপর হামলা: ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলা কুষ্টিয়া দৌলতপুরে জাতীয় যুব দিবস পালিত : প্রতিবাদী কন্ঠ মাদ্রাসার সাইনবোর্ড লাগিয়েই তুলে নিল বরাদ্দের টাকা -নেই কোন অবকাঠামো : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন : প্রতিবাদী কন্ঠ প্রকাশিত সংবাদের প্রতিবাদ: প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় জমিজমা সংক্রান্তের জেরে জখম ও লুটপাট :আদালতে মামলা : প্রতিবাদী কন্ঠ

কুষ্টিয়ায় গণপূর্তের নির্বাহী প্রকৌশলীর দুর্নীতি ঢাকতে কর্মচারীর বদলিতে বিক্ষোভ : প্রতিবাদী কন্ঠ

প্রতিবাদী কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : বুধবার, ৯ মার্চ, ২০২২
  • ৮৫৮ পাঠক পড়েছে

প্রতিবাদী কণ্ঠ ডেস্ক : কুষ্টিয়া গণপূর্ত অফিসের দুর্নীতিবাজ নির্বাহী প্রকৌশলী জাহিদুল ইসলাম নিজের দুর্নীতি ঢাকতে শ্রমিক কর্মচারী ইউনিয়ন রেজিঃ নং বি-২০০৫ জেলা শাখার কুষ্টিয়ার সিবিএর সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া জেলা জাতীয় শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এইচ এম মতিউর রহমানকে হঠাৎ বদলি করায় ক্ষুব্ধ হয়ে কুষ্টিয়া গণপূর্ত বিভাগের সকল স্তরের কর্মচারীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে৷

এই কর্মচারীর বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ঘোষণা দিয়ে বুধবার বিকেলে কুষ্টিয়া গণপূর্ত চত্বরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন তারা। এ কর্মসূচির সঙ্গে একাত্মতা ঘোষণা করেছেন কুষ্টিয়া গণপূর্ত বিভাগের সর্বস্তরের কর্মচারীরা।বিক্ষুদ্ধ কর্মচারীরা জানান, কুষ্টিয়া গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী জাহিদুল ইসলামের অনিয়ম দুর্নীতি ও টেন্ডারবাজি ঢাকতে হঠাৎ করেই এইচ এম মতিউর রহমানকে বরিশাল জেলায় বদলি করা হয়েছে। এরই প্রতিবাদে এবং বদলি প্রত্যাহারের দাবিতে গণপূর্ত অধিদপ্তর শ্রমিক কর্মচারী ইউনিয়ন রেজিঃ নং বি-২০০৫ কুষ্টিয়া জেলা শাখার সভাপতি ও সিবিএ নেতা জিল্লুর রহমানের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচি পালন করা হয়। এসময় সমাবেশে বক্তব্যে বক্তারা বলেন, বদলির আদেশ প্রত্যাহার না করা হলে অনির্দিষ্টকালের জন্য কর্ম বিরতির হুঁশিয়ারি দেন তারা। নির্বাহী প্রকৌশলীর এমন সিদ্ধান্ত পরিবর্তন করে গণপূর্ত বিভাগের কর্মচারীদের স্বার্থে এ বদলি আদেশ প্রত্যাহারের দাবি জানানো হয়। তারা আরও জানান, অনতিবিলম্বে যদি তার এ বদলি আদেশ প্রত্যাহার না করা হয় তাহলে বৃহৎ আন্দোলন কর্মসূচির ঘোষণা করা হবে বলেও জানান তাঁরা।

এসময় গণপূর্ত সিবিএর উপদেষ্টা মোঃ এমদাদুল হক, সহ-সভাপতি মোঃ হাবিবুর রহমান, সহ-সভাপতি মোঃ নুরুল আমীন, যুন্ম সাধারণ সম্পাদক মোঃ ওবায়দুল হক, সাংগঠনিক সম্পাদক মোঃ আমির হোসেন মিন্টু, প্রচার সম্পাদক মোঃ শাহ আলম, অর্থ সম্পাদক মোঃ গোলাম রসুল, দপ্তর সম্পাদক মোঃ আব্দুর রহিম ও কুষ্টিয়া গণপূর্ত কর্মচারী কল্যাণ সমিতির নেতৃবৃন্দ বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2021-2022 । প্রতিবাদী কন্ঠ
Design and Developed by DONET IT
SheraWeb.Com_2580