সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়া বিএটিবি তামাক ক্রয় অবৈধভাবে কাজ দখলে নিতে গিয়ে প্রতিরোধের শিকার সুমন : প্রতিবাদী কন্ঠ আরিফুর রহমান সুমনের অভিযোগ মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত : বিশিষ্ট তামাক ব্যবসায়ী সিহাব উদ্দিনের প্রতিবাদ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ার শিল্পোদ্যোক্তা আলাউদ্দিন আহমেদ ‘শতাব্দী পুরুষ’ সম্মাননায় ভূষিত : প্রতিবাদী কন্ঠ শীর্ষ চরমপন্থী সন্ত্রাসী লিপটনের সেকেন্ড ইন কমান্ড বোমা মাসুম অস্ত্রসহ আটক : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া কুমারখালীতে অবৈধভাবে জমির মাটি ভাটায় বিক্রি : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া বটতৈল ইউনিয়নে আ’লীগের পোস্টধারী নেতাদের অতর্কিত হামলা ও নাটক সাজানোর অভিযোগ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার : প্রতিবাদী কন্ঠ মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে কমিশনে টেন্ডার বাণিজ্যের অভিযোগ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ সাহা : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক : প্রতিবাদী কন্ঠ

কুষ্টিয়ায় আ’লীগ নেতা হত্যায় জাসদ নেতা সহ ২০ জনের নামে মামলা : প্রতিবাদী কণ্ঠ

প্রতিবাদী কণ্ঠ ডেস্ক
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারী, ২০২২
  • ৫৩৪ পাঠক পড়েছে

প্রতিবাদী কণ্ঠ ডেস্ক : কুষ্টিয়ার ভেড়ামারার চাঁদগ্রাম ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক সিদ্দিক মন্ডলকে (৫০) গুলি করে হত্যার ঘটনায় কেন্দ্রীয় জাসদের সাংগঠনিক সম্পাদক ও কুষ্টিয়া জেলা জাসদের সাধারন সম্পাদক আব্দুল আলিম স্বপন এবং তার ছোট ভাই চাঁদগ্রাম ইউনিয়ন জাসদের সভাপতি ও চাঁদগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হাফিজ তপনসহ ২০জনের নামে শনিবার বিকেল ৩টায় ভেড়ামারা মডেল থানায় নিহত সিদ্দিক মন্ডলের ভাই এনামুল হক মন্ডল মেম্বর বাদী হয়ে মামলা দায়ের করেন।

ভেড়ামারা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ইয়াছির আরাফাত জানান, শনিবার দুপুরে নিহত সিদ্দিক মন্ডলের ভাই এনামুল মেম্বর বাদী হয়ে ২০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরো ১০/১২জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। বিষটি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে। তিনি আরো বলেন, এই হত্যাকান্ডের সাথে জড়িত আসামীদের ধরতে পুলিশি অভিযান চলছে। খুব দ্রুতই সকল আসামীকে আইনের আওতায় আনা হবে।
মামলার বাদী এনামুল হক মন্ডল মেম্বর জানান, আমার ভাইকে জাসদের সন্ত্রাসীরা নির্মম ভাবে গুলি করে হত্যা করেছে। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। সিদ্দিক মন্ডল হত্যাকারী স্বপন ও তপনসহ সকল আসামীকে অতিদ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার জোর দাবী জানান।
উল্লেখ্য, শুক্রবার সকালে চাঁদগ্রাম ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক সিদ্দিক মন্ডলরে ভাই বাদশা মন্ডল পার্শবর্তী চড়পাড়া মাঠে জমিতে কাজ করছিল। এসময় প্রতিপক্ষ জাসদ গ্রুপের লোকজন এসে বাদশা মন্ডলের উপর হামলা চালিয়ে তার এক পায়ের রগ কেটে দেয়। খবর পেয়ে বাদশাকে উদ্ধার করতে তার ভাই সিদ্দিক মন্ডল, খালেক মন্ডল ও ইউনুস মন্ডলসহ বেশ কয়েকজন ঘটনাস্থলে গেলে প্রতিপক্ষরা তাদেরকে লক্ষ্য করে এলোপাতারী গুলি করে পালিয়ে যায়। স্থানীয়রা গুলিবিদ্ধসহ আহতদের উদ্ধার করে ভেড়ামারা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সিদ্দিক মন্ডলকে মৃত ঘোষনা করেন। এঘটনায় নিহত সিদ্দিকের আপন আরো ২ ভাই ইউনুস মন্ডল ও খালেক মন্ডল গুলিবিদ্ধ হয়। নিহত ও আহতরা চাঁদগ্রামের অমর মন্ডলের ছেলে। এই হত্যাকান্ডের প্রতিবাদে এবং ২৪ ঘন্টার মধ্যে খুনিদের গ্রেফতারের দাবীতে নিহতের লাশ নিয়ে মানববন্ধন করে আওয়ামীলীগ।
উক্ত মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে গত মঙ্গলবার ২১ তারিখ ভেড়ামারা শহরে আওয়ামীলীগের নেতৃবৃন্দরা প্রতিবাদ সম্মেলনে দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2021-2022 । প্রতিবাদী কন্ঠ
Design and Developed by DONET IT
SheraWeb.Com_2580