বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়ায় ২০১টি ইটভাটার ১৮৪টিই অবৈধ: অভিযানের ধীরগতি ও ‘ম্যানেজ’ নিয়ে উদ্বেগ দেশের প্রথম জগতি রেলস্টেশটির রেল দিবসেও নেই আয়োজন কুষ্টিয়া ডিবি পুলিশের ওপর হামলা: ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলা কুষ্টিয়া দৌলতপুরে জাতীয় যুব দিবস পালিত : প্রতিবাদী কন্ঠ মাদ্রাসার সাইনবোর্ড লাগিয়েই তুলে নিল বরাদ্দের টাকা -নেই কোন অবকাঠামো : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন : প্রতিবাদী কন্ঠ প্রকাশিত সংবাদের প্রতিবাদ: প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় জমিজমা সংক্রান্তের জেরে জখম ও লুটপাট :আদালতে মামলা : প্রতিবাদী কন্ঠ

কুষ্টিয়ায় আ’লীগ নেতাকে গুলি করে হত্যা : আহত ৬ : প্রতিবাদী কন্ঠ

প্রতিবাদী কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : শুক্রবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২২
  • ৮৬৮ পাঠক পড়েছে

কুষ্টিয়ায় আ’লীগ নেতাকে গুলি করে হত্যা : আহত ৬ : অভিযোগের তীর ইউপি চেয়ারম্যানের দিকে!

প্রতিবাদী কণ্ঠ ডেস্ক : কুষ্টিয়ার ভেড়ামারায় ইউপি নির্বাচনকে কেন্দ্র করে চলমান বিরোধের জের ধরে হামলায় ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান (৫০) নামের এক আওয়ামীলীগ নেতা নিহত হয়েছেন। এঘটনায় তিনজন গুলিবিদ্ধসহ আহত হয়েছে আরও ৬জন।

১৮ তারিখ শুক্রবার সকাল ৯টায় উপজেলার চাঁদগ্রাম ইউনিয়নের চন্ডীপুর পুঠিমারী বিলের চরে এ হামলার ঘটনা ঘটে। নিহত সিদ্দিকুর রহমান একই এলাকার মৃত ওমর আলীর ছেলে। তিনি চাঁদগ্রাম ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক।

স্থানীয়রা জানান, সাম্প্রতি ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে ভোট কেন্দ্র গোলোযোগ সৃষ্টি হয়। তারই সূত্র ধরে শুক্রবার সকালে পুটিমারির বিলের চরে ঘাষ কাটতে যায় বাদশা নামের এনামুলের সমর্থক। এসময় তার তার উপরে হামলা চালায় জাসদ নেতা নজরুল ইসলামের নেতৃত্বে রনি, মোনা মালিথা, ওহাব মালিথা, শান্ত মালিথাসহ বেশ কয়েকজন।

তাৎক্ষনিক এনামুল মেম্বারের লোকজন ছুঁটে গেলে তাদের সাথে সংঘর্ষের সৃষ্টি হয়। এঘটনায় তিনজন গুলিবিদ্ধসহ ৬জন আহত হয়। এর মধ্যে গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে নেওয়ার পথে মারা যায় এনামুল মেম্বারের ভাই সিদ্দিকুর রহমান। নিহতের ভাই এনামুল ইসলাম অভিযোগ করে বলেন, নির্বাচনকে কেন্দ্র করে জাসদ নেতা নজরুলের সাথে বিরোধ। এর রেষ ধরে তারা পরিকল্পিত ভাবেই আমার ভাই ও লোকজনদের উপরে হামলা করে। সকলের সামনে নজরুলের ছেলে রনি গুলি করছিলো।

চাঁদগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হাফিজ তপন জানান, এলাকায় মন্ডল এবং মালিথা এই দুই গ্রুপের বংশীয় দ্বন্দ্ব প্রায় ৬০ বছরের। মাঝে মাঝেই এর মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও হামলার ঘটনা ঘটে আসছে।

ভেড়ামারা থানার (ওসি) মজিবর রহমান জানান, সকালে আধিপত্ত্য বিস্তারকে নিয়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সেখানে বেশ কয়েকজন গুলিবিদ্ধসহ আহত হয়। এর মধ্যে গুলিবিদ্ধ সিদ্দিকুর রহমান নামের একজন মারা যান। মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে ওই এলাকায় অতিরিক্ত পুলিশও মোতায়েন করা হয়েছে।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2021-2022 । প্রতিবাদী কন্ঠ
Design and Developed by DONET IT
SheraWeb.Com_2580