বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
শিরোনাম :
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার বন্দে দুই বোনের নামে কুষ্টিয়া কোর্টে মামলা : প্রতিবাদী কন্ঠ সমন্বিত যোগ্যতায় এগিয়ে থাকায় আইসিটি’র লেকচারার পদে ফিরোজা নাজনীনের সুপারিশ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় পাথর বোঝাই ট্রাক উল্টে চালক ও হেলপারের মৃত্যু : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া ভেড়ামারায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ : প্রতিবাদী কন্ঠ অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত ১ কুষ্টিয়া পদ্মা নদীতে নৌ পুলিশের উপর সন্ত্রাসীদের হামলায় ওসি সহ গুলিবিদ্ধ ৫ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া বিএটিবি তামাক ক্রয় অবৈধভাবে কাজ দখলে নিতে গিয়ে প্রতিরোধের শিকার সুমন : প্রতিবাদী কন্ঠ আরিফুর রহমান সুমনের অভিযোগ মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত : বিশিষ্ট তামাক ব্যবসায়ী সিহাব উদ্দিনের প্রতিবাদ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ার শিল্পোদ্যোক্তা আলাউদ্দিন আহমেদ ‘শতাব্দী পুরুষ’ সম্মাননায় ভূষিত : প্রতিবাদী কন্ঠ

কুষ্টিয়ায় তিন উপজেলার নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠিত : প্রতিবাদী কন্ঠ

প্রতিবাদী কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : রবিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২২
  • ৭৪১ পাঠক পড়েছে

প্রতিবাদী কণ্ঠ ডেস্ক : ১৩ই ফেব্রুয়ারি রবিবার সকাল ১১টায় কুষ্টিয়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চতুর্থ ধাপ ও পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে কুষ্টিয়া সদর, কুমারখালী ও খোকসা উপজেলার ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।

স্থানীয় সরকারের উপ-পরিচালক মৃনাল কান্তি দে’র সভাপতিত্বে শপথবাক্য পাঠ করান জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম। শপথ বাক্য পাঠ করানোর পূর্বে চেয়ারম্যানদের উদ্দেশ্যে জেলা প্রশাসক বলেন, আপনাদেরকে জনকল্যাণে কাজ করতে হবে।

এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন জেলা নির্বাচন কর্মকর্তা আনিসুর রহমান, কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা বিতান কুমার মন্ডলসহ তিন উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যানবৃন্দ। শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে নবনির্বাচিত চেয়ারম্যানদের ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান জেলা প্রশাসক।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2021-2022 । প্রতিবাদী কন্ঠ
Design and Developed by DONET IT
SheraWeb.Com_2580