শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন : প্রতিবাদী কন্ঠ প্রকাশিত সংবাদের প্রতিবাদ: প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় জমিজমা সংক্রান্তের জেরে জখম ও লুটপাট :আদালতে মামলা : প্রতিবাদী কন্ঠ শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার বন্দে দুই বোনের নামে কুষ্টিয়া কোর্টে মামলা : প্রতিবাদী কন্ঠ সমন্বিত যোগ্যতায় এগিয়ে থাকায় আইসিটি’র লেকচারার পদে ফিরোজা নাজনীনের সুপারিশ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় পাথর বোঝাই ট্রাক উল্টে চালক ও হেলপারের মৃত্যু : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া ভেড়ামারায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ : প্রতিবাদী কন্ঠ অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে : প্রতিবাদী কন্ঠ

কুষ্টিয়া পদ্মা নদী ভাঙন ঠেকাতে জিও-টিউব ফেলার উদ্বোধন এমপি হানিফ : প্রতিবাদী কন্ঠ

প্রতিবাদী কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : শনিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২২
  • ৭৫১ পাঠক পড়েছে

প্রতিবাদী কণ্ঠ ডেস্ক : টিউবের মতো লম্বা বড় আকারের বস্তা, তাতে বালি ভরে ফেলা হচ্ছে পদ্মায়। একেকটি টিউবে বালি থাকছে ১২ থেকে ১৫ টন পর্যন্ত। ওজনে বেশি থাকায় স্রোতে ভেসে যাবে না এসব টিউব, প্রতিরোধ করবে ভাঙন- বলছে পানি উন্নয়ন বোর্ড। কুষ্টিয়ার মিরপুর উপজেলার সাহেবনগরে যেখানে পদ্মার ভাঙন তীব্র আকার ধারণ করেছে সেখানে এই জিও-টিউবে প্রতিরোধ কার্যক্রম উদ্বোধন করেছেন কুষ্টিয়া সদর আসনের এমপি ও বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ।

এ উপলক্ষ্যে নদীপাড়ে আয়োজন করা হয় উদ্বোধনী অনুষ্ঠানের। সেখানে আরো উপস্থিত ছিলেন, কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য ও যুবলীগের প্রেসিডিয়াম মেম্বার ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ, জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা।
এবার বর্ষায় পদ্মায় পানি বাড়লে কুষ্টিয়ার মিরপুর ও ভেড়ামারা উপজেলার ৪টি ইউনিয়নে ভাঙন শুরু হয়। আর শুষ্ক মৌসুমে পানি নেমে যাওয়ার সময় আবার ভাঙন তীব্র হয়। ভাঙনে কোন কোন এলাকার এক কিলোমিটার কৃষি জমি, বাড়িঘর ও বালু ঘাট নদীতে চলে গেছে। আর মাত্র ১০ মিটার দূরে আছে কুষ্টিয়া-ইশ্বরদী জাতীয় মহাসড়ক। স্থানীয়দের দাবির প্রেক্ষিতে ভাঙন প্রতিরোধে জরুরি ভিত্তিতে জিও-টিউব ও জিও্র বস্তা ফেলার সিদ্ধান্ত নেয় পানি উন্নয়ন বোর্ড। সেই কার্যক্রম উদ্বোধন করতে শনিবার দুপুর ১২টায় কুষ্টিয়ার মিরপুর উপজেলার সাহেবনগরে আসেন মাহবুবউল আলম হানিফ এমপি। তিনি অনুষ্ঠানে যোগ দেয়ার আগে ট্রলার চালিত নৌকাযোগে পদ্মা নদীর ভাঙ্গন কবলিত এলাকা সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় হানিফ আরো বলেন, ঘুরে না দেখলে বুঝতেই পারতাম না ভাঙন এতোটা তীব্র। একজন কলাচাষীর ৮০বিঘা ক্ষেতের মধ্যে ৭৮ বিঘাই নদীগর্ভে চলে গেছে। এখানকার ভাঙনের খবর প্রধানমন্ত্রীও জানেন। নদী ভাঙ্গন রোধে ইতিমধ্যেই সরকার তড়িত উদ্যোগ গ্রহণ করেছে। আগামীতে এখানে স্থায়ী বাঁধ নির্মাণ করা হবে বলেও তিনি ঘোষণা দেন।
পানি উন্নয়ন বোর্ডের পশ্চিমাঞ্চলের প্রধান প্রকৌশলী আব্দুল হেকিম বলেন, স্থায়ী বাধ নির্মাণের জন্য প্রকল্প প্রস্তাবনা দেয়া হয়েছে। এটি হাজার কোটি টাকার কাজ। তাই স্ট্যাডি হবে। প্রকল্প পাশ হতে সময় লাগবে। কিন্তু ভাঙন প্রতিরোধ করা জরুরি। এ কারণে প্রথমে জিও-টিউব ও পরে জিও ব্যাগ ফেলে একটি প্রতিরোধ ব্যুহ তৈরির কাজে হাত দেয়া হয়েছে। এটি বিজ্ঞানসম্মত ও পরিক্ষিত। আশা করা যায় প্রকল্পের কাজ শুরু করার আগ পর্যন্ত ভাঙন প্রতিরোধ করা সম্ভব হবে।
স্থানীয়রা যারা ভাঙনে নি:স্ব হয়েছেন তাদের জন্য সরকারের কাছে আর্থিক সুবিধার দাবি জানিয়েছেন মিরপুর উপজেলা চেয়ারম্যান কামারুল আরেফীন।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2021-2022 । প্রতিবাদী কন্ঠ
Design and Developed by DONET IT
SheraWeb.Com_2580