বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
শিরোনাম :
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার বন্দে দুই বোনের নামে কুষ্টিয়া কোর্টে মামলা : প্রতিবাদী কন্ঠ সমন্বিত যোগ্যতায় এগিয়ে থাকায় আইসিটি’র লেকচারার পদে ফিরোজা নাজনীনের সুপারিশ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় পাথর বোঝাই ট্রাক উল্টে চালক ও হেলপারের মৃত্যু : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া ভেড়ামারায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ : প্রতিবাদী কন্ঠ অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত ১ কুষ্টিয়া পদ্মা নদীতে নৌ পুলিশের উপর সন্ত্রাসীদের হামলায় ওসি সহ গুলিবিদ্ধ ৫ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া বিএটিবি তামাক ক্রয় অবৈধভাবে কাজ দখলে নিতে গিয়ে প্রতিরোধের শিকার সুমন : প্রতিবাদী কন্ঠ আরিফুর রহমান সুমনের অভিযোগ মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত : বিশিষ্ট তামাক ব্যবসায়ী সিহাব উদ্দিনের প্রতিবাদ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ার শিল্পোদ্যোক্তা আলাউদ্দিন আহমেদ ‘শতাব্দী পুরুষ’ সম্মাননায় ভূষিত : প্রতিবাদী কন্ঠ

কুষ্টিয়ার অবৈধ বালি ব্যবসায়ীদের কারণে সাহেব নগর গ্রাম আজ বিলুপ্তির পথে : প্রতিবাদী কন্ঠ

প্রতিবাদী কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : বুধবার, ২৬ জানুয়ারী, ২০২২
  • ৭৫২ পাঠক পড়েছে

প্রতিবাদী কণ্ঠ ডেস্ক : অবৈধ বালি ব্যবসায়ীদের কারণে পদ্মার অব্যাহত ভাঙনে কুষ্টিয়া মিরপুর উপজেলার তালবাড়িয়া ইউপির সাহেব নগর গ্রাম বিলুপ্তির পথে । জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সভাপতি এবং কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের সংসদ সদস্য হাসানুল হক ইনু ২৫ জানুয়ারি মঙ্গলবার এক বিবৃতিতে বলেছেন, তার নির্বাচনী এলাকা কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার তালবাড়ীয়া ইউনিয়ন, বারুইপাড়া ইউনিয়ন, বহলবাড়ীয়া ইউনিয়ন এবং ভেড়ামারা উপজেলার বাহিরচর ইউনিয়নের মুন্সিপাড়া অংশে পদ্মা নদীর পারে অস্বাভাবিক ও ভয়াবহ ভাঙ্গন চলছে। ইতিমধ্যেই এসব ইউনিয়নে পদ্মার ভাঙ্গনে অনেক ঘরবাড়ি ও ফসল জমি বিলিনের মুখে পরেছে। এই ভাঙ্গনে খুলনা থেকে পাকশি-ভেড়ামারা পয়েন্টে পদ্মা নদীর উপর লালন সেতু হয়ে পঞ্চগড় পর্যন্ত মহাসড়ক ঝুঁকির মধ্যে পরেছে। মিরপুর উপজেলার তালবাড়ীয়া ইউনিয়নের তালবাড়িয়া বালুর ঘাট, বারুইপাড়া ইউনিয়নের মির্জাপুর বালু মহল এবং বহলবাড়ীয়া ইউনিয়নের সাহেব নগর পয়েন্টে দ্রুত গতিতে পার ভাঙ্গতে ভাঙ্গতে পদ্মা নদী এই মহাসড়কের মাত্র ২৫০ থেকে ৩০০ মিটারের কাছাকাছি চলে এসেছে। তিনি বলেন, খুলনা-পঞ্চগড় মহাসড়ক মোংলা বন্দরসহ সমগ্র খুলনা বিভাগের সাথে রাজশাহী ও রংপুর বিভাগের যোগাযোগ, পণ্যপরিবহন, আমদানি-রপ্তানিসহ জাতীয় অর্থনীতির জন্য খুবই গুরুত্বপূর্ণ। জনাব হাসানুল হক ইনু জাতীয় গুরুত্বপূর্ণ জরুরি কর্তব্য বিবেচনা করে খুলনা-পঞ্চগড় মহাসড়ক রক্ষায় দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য পানিসম্পদ মন্ত্রণালয়সহ সরকারের সংশ্লিষ্ট সকল বিভাগের প্রতি আহবান জানিয়েছেন।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2021-2022 । প্রতিবাদী কন্ঠ
Design and Developed by DONET IT
SheraWeb.Com_2580