শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত ১ কুষ্টিয়া পদ্মা নদীতে নৌ পুলিশের উপর সন্ত্রাসীদের হামলায় ওসি সহ গুলিবিদ্ধ ৫ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া বিএটিবি তামাক ক্রয় অবৈধভাবে কাজ দখলে নিতে গিয়ে প্রতিরোধের শিকার সুমন : প্রতিবাদী কন্ঠ আরিফুর রহমান সুমনের অভিযোগ মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত : বিশিষ্ট তামাক ব্যবসায়ী সিহাব উদ্দিনের প্রতিবাদ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ার শিল্পোদ্যোক্তা আলাউদ্দিন আহমেদ ‘শতাব্দী পুরুষ’ সম্মাননায় ভূষিত : প্রতিবাদী কন্ঠ শীর্ষ চরমপন্থী সন্ত্রাসী লিপটনের সেকেন্ড ইন কমান্ড বোমা মাসুম অস্ত্রসহ আটক : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া কুমারখালীতে অবৈধভাবে জমির মাটি ভাটায় বিক্রি : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া বটতৈল ইউনিয়নে আ’লীগের পোস্টধারী নেতাদের অতর্কিত হামলা ও নাটক সাজানোর অভিযোগ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার : প্রতিবাদী কন্ঠ

কুষ্টিয়ায় আগুনে পুড়ে ৯টি পরিবার ভস্মীভূত

কামরুজ্জামান রিপন:
  • প্রকাশিত সময় : শনিবার, ১ জানুয়ারী, ২০২২
  • ৫৯০ পাঠক পড়েছে

কামরুজ্জামান রিপন : কুষ্টিয়া দৌলতপুর উপজেলার খাস মথুরাপুর ইউনিয়নের হোসেনাবাদ গইড়ি পাড়ায় গত শুক্রবার সন্ধ্যার পর আগুন লেগে হতদরিদ্র ৯টি পরিবারের বসতভিটা পুড়ে ছাই হয়ে গেছে। স্থানীয়রা বিষয়টি নিশ্চিত করে বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে।

এ বিষয়ে অসহায় পরিবারের লোকজন জানান, কিছু বুঝে উঠার আগে হঠাৎ জামালের ঘর থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তের মধ্যে আমাদের সকল বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। তারা আরো বলেন, আমরা এলাকার সব থেকে দারিদ্র মানুষ। আমাদের জায়গা জমি কম হওয়ায় নয়টি পরিবার পাশাপাশি বসবাস করেছিলাম।
উক্ত আগুনের পুড়ে ছাই হল নয়টি পরিবারের জমির কাগজপত্র, ভোটার আইডি কার্ড, ছেলে-মেয়ের স্কুল সার্টিফিকেট, গরু ছাগল, আসবাবপত্র সহ সকল কিছু। তাদের সারা জীবনের সঞ্চয় দিয়ে সবকিছু করেছিল, ভাগ্যের নির্মম পরিহাসে তাদের মাথা গোঁজার ঠাঁই নেই। কনকনে শীতের মধ্যে তারা খোলা জায়গায় বসবাস করছেন।
এ সময় এলাকাবাসী বলেন তারা এলাকার সব থেকে দরিদ্র মানুষ তাই আমরা চাই যে, তাদের পুনর্বাসনের জন্য উপজেলা প্রশাসন, দৌলতপুর আসনের সংসদ সদস্য, উপজেলা চেয়ারম্যান সহ সকল শ্রেণী-পেশার মানুষ তাদের পাশে দাঁড়াক। তবে ওই দিন রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন, সাবেক চেয়ারম্যান সরদার হাসেম উদ্দিন হাসুর ছেলে আব্দুল খালেক। তিনি এসময় সকল অসহায় পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দেন।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2021-2022 । প্রতিবাদী কন্ঠ
Design and Developed by DONET IT
SheraWeb.Com_2580