বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়ায় ২০১টি ইটভাটার ১৮৪টিই অবৈধ: অভিযানের ধীরগতি ও ‘ম্যানেজ’ নিয়ে উদ্বেগ দেশের প্রথম জগতি রেলস্টেশটির রেল দিবসেও নেই আয়োজন কুষ্টিয়া ডিবি পুলিশের ওপর হামলা: ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলা কুষ্টিয়া দৌলতপুরে জাতীয় যুব দিবস পালিত : প্রতিবাদী কন্ঠ মাদ্রাসার সাইনবোর্ড লাগিয়েই তুলে নিল বরাদ্দের টাকা -নেই কোন অবকাঠামো : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন : প্রতিবাদী কন্ঠ প্রকাশিত সংবাদের প্রতিবাদ: প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় জমিজমা সংক্রান্তের জেরে জখম ও লুটপাট :আদালতে মামলা : প্রতিবাদী কন্ঠ

কুষ্টিয়ার ১৭ ইউনিয়নে আওয়ামীলীগ ৯,স্বতন্ত্র ৭ ও জাসদ ১টিতে বিজয়ী

প্রতিবাদী কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ১১ নভেম্বর, ২০২১
  • ৭৯২ পাঠক পড়েছে

কুষ্টিয়ার মিরপুর ও ভেড়ামারা উপজেলার মোট ১৭ টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের নৌকা প্রতীক নিয়ে ৯ জন, জাসদ একটিতে এবং স্বতন্ত্র ৭ জন বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার ভোটগ্রহণ ও গণনা শেষে স্ব স্ব রিটার্নিং ও উপজেলা নির্বাচন কর্মকর্তাগণ বেসরকারিভাবে বিজয়ীদের নাম ঘোষণা করেন।

ভেড়ামারার উপজেলা নির্বাচন কর্মকর্তা ফাতেমা খাতুন জানান, এই উপজেলার ৬ ইউনিয়নের মধ্যে বাহাদুরপুর ইউনিয়নে সোহেল রানা পবন, বাহিরচর ইউনিয়নে রওশন আরা, মোকারিমপুর ইউনিয়নে আব্দুস সামাদ নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন। চাঁদগ্রাম ইউনিয়নে জাসদ সমর্থিত আব্দুল হাফিজ তপন মশাল প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন। জুনিয়াদহ ইউনিয়নে হাসানুজ্জামান হাসান এবং ধরমপুর ইউনিয়নে শামসুল হক (আওয়ামীলীগের বিদ্রোহী) স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন।

এদিকে মিরপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা দোলন কান্তি চক্রবর্তি জানান, এই উপজেলার ১১ ইউনিয়নের মধ্যে বহলবাড়িয়া ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে শহিদুল ইসলাম সাইদুল, বারুইপাড়া ইউনিয়নে শফিকুল ইসলাম মন্টু, আমলা ইউনিয়নে একলিমুর রেজা সাবান জোয়ার্দ্দার, কুর্শা ইউনিয়নে আব্দুল হান্নান, মালিহাদ ইউনিয়নে আকরাম হোসেন, আমবাড়িয়া ইউনিয়নে সাইফুদ্দিন মুকুল নির্বাচিত হয়েছেন। তালবাড়িয়া ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী (আওয়ামীলীগের বিদ্রোহী) আব্দুল হান্নান, ফুলবাড়িয়া ইউনিয়নে নুরুল ইসলাম, ছাতিয়ান ইউনিয়নে কবির হোসেন বিশ্বাস, সদরপুর ইউনিয়নে আশরাফুল ইসলাম বিজয়ী হয়েছেন। এছাড়াও পোড়াদহ ইউনিয়ন পরিষদ নির্বাচনে ফারুকুজ্জামান জন স্বতন্ত্র প্রার্থী হিসেবে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত উত্তাপ আর উৎকন্ঠার মধ্য দিয়ে কঠোর নিরাপত্তায় ভোটগ্রহণ হয়। নির্বাচনে ভোটারদের স্বর্ত:স্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মত। কোথাও কোন অপ্রীতিকর ঘটনা বা সহিংসতার খবর পাওয়া যায়নি। নির্বাচন নির্বিগ্ন করতে স্ট্রাইকিং ফোর্স হিসেবে তিন প্লাটুন বিজিবি ও তিন প্লাটুন র্যাব মোতায়েন ছিলো।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2021-2022 । প্রতিবাদী কন্ঠ
Design and Developed by DONET IT
SheraWeb.Com_2580