রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন : প্রতিবাদী কন্ঠ প্রকাশিত সংবাদের প্রতিবাদ: প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় জমিজমা সংক্রান্তের জেরে জখম ও লুটপাট :আদালতে মামলা : প্রতিবাদী কন্ঠ শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার বন্দে দুই বোনের নামে কুষ্টিয়া কোর্টে মামলা : প্রতিবাদী কন্ঠ সমন্বিত যোগ্যতায় এগিয়ে থাকায় আইসিটি’র লেকচারার পদে ফিরোজা নাজনীনের সুপারিশ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় পাথর বোঝাই ট্রাক উল্টে চালক ও হেলপারের মৃত্যু : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া ভেড়ামারায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ : প্রতিবাদী কন্ঠ অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে : প্রতিবাদী কন্ঠ

কুষ্টিয়ার স্কুলছাত্র দেব হত্যায় ১ জনের ফাঁসি ও ২ জনের আমৃত্যু কারাদণ্ড

প্রতিবাদী কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : রবিবার, ৭ নভেম্বর, ২০২১
  • ৬৬০ পাঠক পড়েছে

কুষ্টিয়ার মিরপুরের আলোচিত স্কুলছাত্র দেব হত্যা মামলার আসামি সবুজ মল্লিককে ফাঁসি (পলাতক) এরশাদ আলীকে আমৃত্যু কারাদন্ড এবং (পলাতক) হাবিবুর রহমানকে ১৪ বছর সশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত। ০৭/১১/২১ তারিখ রবিবার সকালে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এর বিচারক সৈয়দ হাবিবুল ইসলাম আসামীর উপস্থিতি এর রায় ঘোষনা করেন। রায় ঘোষণার পরে ফাঁসির আসামি সবুজ মল্লিককে জেলা কারাগারে প্রেরণ করা হয়। তবে রায়কৃত আসামী এরশাদ ও হাবিবুর রহমান পলাতক আছে।

এজাহার সূত্রে জানা যায় ২০১৮ সালের জুন মাসে নয় তারিখে সকাল ৭.৩০ মিনিটের সময় স্কুলছাত্র দেব দত্ত বাড়ী থেকে বের হয়ে মিরপুর উপজেলা চিথলিয়া মৃত মোশারফ হোসেনের ছেলে তালিম মাষ্টারে কাছে প্রাইভেট পড়ে বাড়ীতে যায়। পরে স্কুলছাত্র বাড়ীতে আর ফিরে না আসায় খোঁজা খুজির একপর্যায়ে প্রতিবেশীর মাধ্যমে জানতে পারে অজ্ঞাত ব্যক্তি স্কুলছাত্র দেব দত্ত কে মোটর সাইকেল করে অপহরণ নিয়ে যায়। অপহরণকারীরা মোবাইল ফোনে পঞ্চাশ হাজার টাকা মুক্তিপন দাবী করে। ঘটনার পরেদিন নিহতের বাবা পবিত্র কুমার দত্ত মিরপুর থানায় একটি এজাহার দায়ের করেন।

ঘটনার তদন্তে সাপেক্ষে মিরপুর থানার পুলিশ ৫ জনকে আটক করে। ২০১৮ সালের ২৬ শে জুনে আটকৃত দুই আসামী ‘বন্দুকযুদ্ধে’ নাঈম ইসলাম (২৭) ও জোয়ার আলী (২৮) নামে দুই যুবক নিহত হয়। তারা দু’জনই স্কুলছাত্র দেব দত্ত অপহরণ ও হত্যা মামলার আসামি এবং তাদের স্বীকারোক্তি অনুযায়ী নাঈমের বাড়ির শৌচাগারের পাশে গর্ত খুড়ে দেব দত্তের হাত-পা বাঁধা বস্তাবন্দী লাশ উদ্ধার করা হয়।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2021-2022 । প্রতিবাদী কন্ঠ
Design and Developed by DONET IT
SheraWeb.Com_2580