সোমবার, ১৫ জুন ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়া ভেড়ামারায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ : প্রতিবাদী কন্ঠ অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত ১ কুষ্টিয়া পদ্মা নদীতে নৌ পুলিশের উপর সন্ত্রাসীদের হামলায় ওসি সহ গুলিবিদ্ধ ৫ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া বিএটিবি তামাক ক্রয় অবৈধভাবে কাজ দখলে নিতে গিয়ে প্রতিরোধের শিকার সুমন : প্রতিবাদী কন্ঠ আরিফুর রহমান সুমনের অভিযোগ মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত : বিশিষ্ট তামাক ব্যবসায়ী সিহাব উদ্দিনের প্রতিবাদ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ার শিল্পোদ্যোক্তা আলাউদ্দিন আহমেদ ‘শতাব্দী পুরুষ’ সম্মাননায় ভূষিত : প্রতিবাদী কন্ঠ শীর্ষ চরমপন্থী সন্ত্রাসী লিপটনের সেকেন্ড ইন কমান্ড বোমা মাসুম অস্ত্রসহ আটক : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া কুমারখালীতে অবৈধভাবে জমির মাটি ভাটায় বিক্রি : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া বটতৈল ইউনিয়নে আ’লীগের পোস্টধারী নেতাদের অতর্কিত হামলা ও নাটক সাজানোর অভিযোগ : প্রতিবাদী কন্ঠ

কুষ্টিয়ায় বিএমএসএফ’র জেলা শাখার কমিটি গঠন

সুজন বিশ্বাস:
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ১২ অক্টোবর, ২০২১
  • ৭৫৮ পাঠক পড়েছে

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (BMSF) কুষ্টিয়া জেলা শাখার ২০২২-২০২৩ কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ১২ ই অক্টোবর বেলা ১১ টার সময় কুষ্টিয়া আর, সিসি রোড সংলগ্ন মেহেরজান রেষ্টুরেন্টে এই কাউন্সিল অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা সাংবাদিক সুরক্ষা আইন ১৪ দফা দাবি জানিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর আবেদন জানাবেন বলে বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠান শেষে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (BMSF) এর কুষ্টিয়া জেলা শাখার ২১ সদস্য বিশিষ্ট কমিটি প্রকাশ করেন সাংবাদিক নেতারা। কাউন্সিলে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (BMSF) কুষ্টিয়া জেলা শাখার সভাপতি পদে দৈনিক সত্য খবর পত্রিকার প্রকাশক ও সম্পাদক হাসিবুর রহমান রিজু ও সাধারন সম্পাদক দৈনিক প্রতিজ্ঞা পত্রিকার প্রকাশক ও সম্পাদক নুরুন্নাহার সিমাকে নির্বাচিত করা হয়। এছাড়াও জাতীয় দৈনিক গনকণ্ঠ পত্রিকার কুষ্টিয়া জেলা প্রতিনিধি ১ নং সহ-সভাপতি হিসেবে কে এম শাহীন রেজা ও ২ নং সহ সভাপতি হিসেবে দৈনিক জয়যাত্রা পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক নবীনকে দায়িত্ব প্রদান করেন।

এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (BMSF) এর প্রতিষ্ঠাতা মহাসচিব আহমেদ আবু জাফর। অনুষ্ঠানটি উদ্বোধন করেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (BMSF) এর কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি সাঈদুর রহমান রিমন। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (BMSF) এর কেন্দ্রীয় কমিটির যুগ্ন সম্পাদক আবুল খায়ের খান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি আল-মামুন সাগর,কুষ্টিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল রশিদ চৌধুরী, দৈনিক মুক্তমঞ্চ পত্রিকার প্রকাশক ও সম্পাদক চৌধুরী মৌরশেদ আলম মধু, কুষ্টিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মকুল খসরু, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (BMSF) মাদারীপুর জেলা শাখার সাধারন সম্পাদক অপূর্ব চৌধুরী জয়। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন, দৈনিক সত্য খবর পত্রিকার প্রকাশক ও সম্পাদক মোঃ হাসিবুর রহমান রিজু। সঞ্চালনায় ছিলেন, দৈনিক প্রতিজ্ঞা পত্রিকার প্রকাশক ও সম্পাদক নুরুন্নাহার সীমা।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2021-2022 । প্রতিবাদী কন্ঠ
Design and Developed by DONET IT
SheraWeb.Com_2580