সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়া বিএটিবি তামাক ক্রয় অবৈধভাবে কাজ দখলে নিতে গিয়ে প্রতিরোধের শিকার সুমন : প্রতিবাদী কন্ঠ আরিফুর রহমান সুমনের অভিযোগ মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত : বিশিষ্ট তামাক ব্যবসায়ী সিহাব উদ্দিনের প্রতিবাদ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ার শিল্পোদ্যোক্তা আলাউদ্দিন আহমেদ ‘শতাব্দী পুরুষ’ সম্মাননায় ভূষিত : প্রতিবাদী কন্ঠ শীর্ষ চরমপন্থী সন্ত্রাসী লিপটনের সেকেন্ড ইন কমান্ড বোমা মাসুম অস্ত্রসহ আটক : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া কুমারখালীতে অবৈধভাবে জমির মাটি ভাটায় বিক্রি : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া বটতৈল ইউনিয়নে আ’লীগের পোস্টধারী নেতাদের অতর্কিত হামলা ও নাটক সাজানোর অভিযোগ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার : প্রতিবাদী কন্ঠ মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে কমিশনে টেন্ডার বাণিজ্যের অভিযোগ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ সাহা : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক : প্রতিবাদী কন্ঠ

১০ জেলার ইটভাটা মালিক সমিতির বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত

কামরুজ্জামান রিপন:
  • প্রকাশিত সময় : রবিবার, ১০ অক্টোবর, ২০২১
  • ৬৬৩ পাঠক পড়েছে

পরিবেশ অধিপ্তরের অসাধু কর্মকর্তা-কর্মচারীদের হয়রানি প্রতিরোধ ও কয়লা ব্যবসায়ী সিন্ডিকেটের বিরুদ্ধে ঐক্য গড়ে তুলতে শনিবার খুলনা বিভাগের ১০ জেলার ইটভাটা মালিক সমিতির সভাপতি সাধারণ সম্পাদকের সমন্বয়ে ঝিনাইদহ শহরতলী গিলাবাড়িয়া আয়েশা কনভেনশন সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করেন সকল জেলার ইটভাটা মালিক সমিতি।

ঝিনাইদহ পৌরসভার মেয়র ও জেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি সাইদুল করিম মিন্টুর সভাপতিত্বে সাধারণ সম্পাদক কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজলের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমিতির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সদরুল ইসলাম।

বক্তব্য রাখেন, খুলনা জেলা শাখার প্রধান উপদেষ্টা সর্দার ফেরদৌস আহম্মেদ, যশোর জেলা শাখার সভাপতি কাজী নাজির আহম্মেদ মন্নু, কুষ্টিয়ার সভাপতি হাজী আক্তারুজ্জামান মিঠু, জিগজ্যাগ ভাটা মালিক সমিতির সভাপতি নুরুজ্জামান হাবলু মোল্লা, প্রধান উপদেষ্টা তাপান তামান্না ব্রিকসের স্বত্বাধিকারী সাইদুল ইসলাম, ১ নং সহ-সভাপতি মহিদুল ইসলাম রিপন সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান তুহিন, আব্দুল মজিদ রুবেল, নড়াইল জেলা শাখার সভাপতি হাসানুজ্জামান, মাগুরা জেলা শাখার সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক মোতালেব হোসেন, হরিণাকুন্ডু পৌরসভার মেয়র ফারুক হোসেনসহ খুলনা বিভাগের ১০ জেলার নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

উল্লেখ্য বিভাগীয় সম্মেলনে উপস্থিত সকল বক্তাগণ বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় সকল ভাটা মালিক কে কাঠের পরিবর্তে কয়লার ব্যবহার নিশ্চিত করতে অনুরোধ জানান। সকল কেই কয়লা ব্যবহারের জন্য নির্দেশনা প্রদান করেন। উক্ত সভায় সিদ্ধান্ত গৃহীত হয় যে সর্বসম্মতিক্রমে একই দিনে আগামী ৩ ডিসেম্বর ইটভাটা তৈরি হবে, ২৪ সে ডিসেম্বর প্রতিটা ভাটাতে একযোগে আগুন লাগাতে হবে। আগামী কয়েকদিনের মধ্যেই খুলনা বিভাগের নতুন আহবায়ক কমিটি তৈরি করা হবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়।

ইতিমধ্যে কুষ্টিয়া দৌলতপুরে বেশকিছু ইটভাটাতে লক্ষ করা গেছে তারা কাঠ সংগ্রহ করে ড্রাম চিমনি ভাটা মালিক গন তাদের ভাটা স্থলে স্তুপ জমাচ্ছেন বলে দাবি করেন জিগজ্যাগ ভাটা মালিকগণ। জমাচ্ছেনঅনুষ্ঠান উপস্থাপনা করেন ঝিনাইদহ জেলা ইটভাটা মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক নাজমুল হুদা পলাশ। স্বাগত বক্তব্য রাখেন জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি রুহুল কুদ্দস।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2021-2022 । প্রতিবাদী কন্ঠ
Design and Developed by DONET IT
SheraWeb.Com_2580