মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার বন্দে দুই বোনের নামে কুষ্টিয়া কোর্টে মামলা : প্রতিবাদী কন্ঠ সমন্বিত যোগ্যতায় এগিয়ে থাকায় আইসিটি’র লেকচারার পদে ফিরোজা নাজনীনের সুপারিশ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় পাথর বোঝাই ট্রাক উল্টে চালক ও হেলপারের মৃত্যু : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া ভেড়ামারায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ : প্রতিবাদী কন্ঠ অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত ১ কুষ্টিয়া পদ্মা নদীতে নৌ পুলিশের উপর সন্ত্রাসীদের হামলায় ওসি সহ গুলিবিদ্ধ ৫ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া বিএটিবি তামাক ক্রয় অবৈধভাবে কাজ দখলে নিতে গিয়ে প্রতিরোধের শিকার সুমন : প্রতিবাদী কন্ঠ আরিফুর রহমান সুমনের অভিযোগ মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত : বিশিষ্ট তামাক ব্যবসায়ী সিহাব উদ্দিনের প্রতিবাদ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ার শিল্পোদ্যোক্তা আলাউদ্দিন আহমেদ ‘শতাব্দী পুরুষ’ সম্মাননায় ভূষিত : প্রতিবাদী কন্ঠ

মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ, পলাতক সুপার আটক

প্রতিবাদী কন্ঠ ডেক্স:
  • প্রকাশিত সময় : সোমবার, ৫ অক্টোবর, ২০২০
  • ৮৭৯ পাঠক পড়েছে

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার মিরপুরে অষ্টম শ্রেণির এক আবাসিক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে ওই মাদ্রাসার সুপারের বিরুদ্ধে। সোমবার বিকেলে মিরপুর থানায় ওই মাদ্রাসা সুপারের বিরুদ্ধে এজাহার দায়ের করেছেন ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা। এঘটনা জানাজানির পর থেকে পলাতক রয়েছেন অভিযুক্ত আব্দুল কাদের (৪২)। অভিযুক্ত আব্দুল কাদের মিরপুর উপজেলার পোড়াদহ ইউনিয়নের স্বরুপদহ চকপাড়া এলাকার সিরাজুল উলুম মরিয়ম নেসা মাদ্রাসার সুপার (প্রধান শিক্ষক) ও ওই এলাকার মৃত সিরাজুল ইসলামের ছেলে।
স্থানীয়রা জানান, বেশ কিছুদিন ধরেই উপজেলার পোড়াদহ ইউনিয়নের স্বরুপদহ চকপাড়া এলাকার সিরাজুল উলুম মরিয়ম নেসা মাদ্রাসার অষ্টম শ্রেণির এক ছাত্রীর ওপর পাশবিক নির্যাতন চালিয়ে আসছিলেন ওই মাদ্রাসার প্রধান আব্দুল কাদের।
সোমবার বিষয়টি ওই ছাত্রী তার এক সহপাঠীকে জানায়। পরে এ খবর এলাকায় ছড়িয়ে পড়ে। পরে বিক্ষুদ্ধ জনতা মাদ্রাসায় হামলা চালিয়ে ভাঙচুর করে। ওই শিক্ষার্থীর বাবার দায়ের করা এজাহারে জানা যায়, রোববার বিকেলে ওই মাদ্রাসার এক ছাত্রীর অভিভাবক তার মেয়ের খাবার দিতে গেলে অফিস কক্ষে শিক্ষক ও ছাত্রীকে আপত্তিকর অবস্থায় দেখে ফেলেন। বিষয়টি সোমবার সকালে ভিকটিমের পরিবারকে অবহিত করলে ওই ছাত্রীর মা মাদ্রাসায় এসে তার মেয়ের কাছ থেকে বিস্তারিত ঘটনা জানতে পারেন। অভিযুক্ত শিক্ষক আব্দুল কাদের বিষয়টি কাউকে না জানানোর জন্য ভয়ভীতি দেখায় বলে জানায় সে।
তিনি এজাহারে আরো উল্লেখ করেন, মাদ্রাসার সুপার আব্দুল কাদের আমার মেয়েকে তার ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক (০৪ অক্টোবর) ভোর ৫টার সময় এবং একইদিন রাত ৮টার সময় ধর্ষণ করে।অবশেষে মাদ্রাসার সুপারকে আটক করেছে মিরপুর থানা পুলিশ ।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2021-2022 । প্রতিবাদী কন্ঠ
Design and Developed by DONET IT
SheraWeb.Com_2580