সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন : প্রতিবাদী কন্ঠ প্রকাশিত সংবাদের প্রতিবাদ: প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় জমিজমা সংক্রান্তের জেরে জখম ও লুটপাট :আদালতে মামলা : প্রতিবাদী কন্ঠ শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার বন্দে দুই বোনের নামে কুষ্টিয়া কোর্টে মামলা : প্রতিবাদী কন্ঠ সমন্বিত যোগ্যতায় এগিয়ে থাকায় আইসিটি’র লেকচারার পদে ফিরোজা নাজনীনের সুপারিশ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় পাথর বোঝাই ট্রাক উল্টে চালক ও হেলপারের মৃত্যু : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া ভেড়ামারায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ : প্রতিবাদী কন্ঠ অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত ১ কুষ্টিয়া পদ্মা নদীতে নৌ পুলিশের উপর সন্ত্রাসীদের হামলায় ওসি সহ গুলিবিদ্ধ ৫ : প্রতিবাদী কন্ঠ

শিশু সন্তানকে হত্যার পর মায়ের আত্মহত্যা

সুজন ইসলাম:
  • প্রকাশিত সময় : বুধবার, ২২ সেপ্টেম্বর, ২০২১
  • ৬৬২ পাঠক পড়েছে

কুষ্টিয়ায় ৯ মাসের শিশু সন্তানকে হত্যার পর মা আকলিমা খাতুন আত্মহত্যা করেছেন অভিযোগ পাওয়া গেছে। বুধবার (২২ সেপ্টেম্বর) ভোরে শহরের থানাপাড়া বাঁধ এলাকায় আকলিমার বাবার বাড়ি থেকে মা ও তার শিশু পুত্রের মরদেহ উদ্ধার করে পুলিশ। এসময় ঘরে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় মায়ের মরদেহ। আর তার পাশে বিছানায় পড়ে ছিল ৯ মাসের শিশু সন্তান জিমের মরদেহ।

নিহত আকলিমা খাতুন থানাপাড়া বাঁধ এলাকার অটোচালক রতনের স্ত্রী। স্থানীয়রা জানান, থানাপাড়ার পুরোনো বাঁধে স্বামী রতেনের সঙ্গে বসবাস করতেন আকলিমা খাতুন। স্বামীর বাড়ির পাশেই তার বাবা মাজেদের বাড়ি। স্বামীর বাড়িতে সংস্কার কাজ চলায় মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) রাতে বাবার বাড়িতে শিশু সন্তান জিমকে নিয়ে ঘুমিয়ে ছিলেন তিনি। এসময় তার স্বামী নিজ বাড়িতেই ছিলেন। পরদিন বুধবার ভোরে পরিবারের সদস্যরা ঘরে ঢুকে দেখতে পান আকলিমার মরদেহ ঘরের আড়ার সঙ্গে ঝুলে রয়েছে। পাশেই বিছানায় শিশু জিমের নিথর দেহ পড়ে আছে। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা থানায় খবর দিলে মডেল থানা পুলিশ ঘটনাস্থল থেকে মা ও সন্তানের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠায়। নিহতের পরিবারের সদস্যরা জানান, আকলিমা দীর্ঘদিন ধরে মানসিকভাবে অসুস্থ। তার চিকিৎসা চলছিল।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বিরুল আলম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আকলিমা তার শিশু ছেলেকে শ্বাসরোধ করে হত্যার পর নিজেই গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলেই বিষয়টি নিশ্চিত হওয়া যাবে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2021-2022 । প্রতিবাদী কন্ঠ
Design and Developed by DONET IT
SheraWeb.Com_2580