বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত ১ কুষ্টিয়া পদ্মা নদীতে নৌ পুলিশের উপর সন্ত্রাসীদের হামলায় ওসি সহ গুলিবিদ্ধ ৫ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া বিএটিবি তামাক ক্রয় অবৈধভাবে কাজ দখলে নিতে গিয়ে প্রতিরোধের শিকার সুমন : প্রতিবাদী কন্ঠ আরিফুর রহমান সুমনের অভিযোগ মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত : বিশিষ্ট তামাক ব্যবসায়ী সিহাব উদ্দিনের প্রতিবাদ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ার শিল্পোদ্যোক্তা আলাউদ্দিন আহমেদ ‘শতাব্দী পুরুষ’ সম্মাননায় ভূষিত : প্রতিবাদী কন্ঠ শীর্ষ চরমপন্থী সন্ত্রাসী লিপটনের সেকেন্ড ইন কমান্ড বোমা মাসুম অস্ত্রসহ আটক : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া কুমারখালীতে অবৈধভাবে জমির মাটি ভাটায় বিক্রি : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া বটতৈল ইউনিয়নে আ’লীগের পোস্টধারী নেতাদের অতর্কিত হামলা ও নাটক সাজানোর অভিযোগ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার : প্রতিবাদী কন্ঠ

কুষ্টিয়া সুবর্ণা রাইস মিল মালিকের ছেলে মাদকসহ র‌্যাবের হাতে আটককুষ্টিয়া সুবর্ণা রাইস মিল মালিকের ছেলে মাদকসহ র‌্যাবের হাতে আটক

কামরুজ্জামান রিপন:
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ৩১ আগস্ট, ২০২১
  • ৭০৩ পাঠক পড়েছে

কুষ্টিয়া র‌্যাব-১২ এর অভিযান চালিয়ে খাজানগর থেকে হেরোইন ও ইয়াবাসহ সুমন আহমেদ নামের এক যুবককে গ্রেফতার করেছে। র‌্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের একটি চৌকষ অভিযানিক দল মঙ্গলবার ৩১ আগস্ট ভোররাতে কুষ্টিয়া সদর উপজেলার খাজানগর গ্রামস্থ মোঃ আলী জিন্নাহ এর মালিকানাধীন চার তলা ভবনের চতুর্থ তলায় অভিযান পরিচালনা করে সুমন এর শয়ন কক্ষে। উক্ত অভিযানে ইয়াবা- ৩৫৪ পিছ, যার মূল্য আনুমানিক ১ লক্ষ ৭৭ টাকা, হেরোইন- ১৪ গ্রাম, যার আনুমানিক মূল্য- ৫৬ হাজার টাকাসহ মোঃ আলী জিন্নাহর ছেলে সুমন আহমেদ (২১)কে গ্রেফতার করা হয়।

পরবর্তীতে উদ্ধারকৃত আলামত সহ গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুষ্টিয়া মডেল থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। স্থানীয়রা জানায়, ‘সুবর্ণা অটো রাইস মিল মালিকের ছেলে সুমন ৩৫২ পিস ইয়াবা ও ১৪ গ্রাম হেরোইনসহ রাতে র‍্যাব ১২ পিতা ও পুত্রকে নিজ বাসা থেকে আটক করে নিয়ে যায়। তারা আরো জানায়, এর আগেও খাজানগর “সুবর্ণা অটো রাইস মিল” মালিক মোহাম্মদ জিন্নাহ আলীর আরেক ছেলে রাজিব অস্ত্র ও মাদক সহ একাধিকবার আটক হয় র‍্যাব ও পুলিশের হাতে। আইনের ফাঁক ফাঁকোর দিয়ে বেড়িয়ে এসে আবার চালাতে থাকে তাদের মদক ব্যবসা।

এলাকাবাসীরর প্রশ্ন, কালো টাকা ও দলের ছত্রছায়ায় থেকে রাজনৈতিক প্রভাব খাটিয়ে চালানো তাদের এই অবৈধ অস্ত্র ও মাদক ব্যবসা কোন দিনও কি বন্ধ হবে না।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2021-2022 । প্রতিবাদী কন্ঠ
Design and Developed by DONET IT
SheraWeb.Com_2580