রবিবার, ৩১ মে ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত ১ কুষ্টিয়া পদ্মা নদীতে নৌ পুলিশের উপর সন্ত্রাসীদের হামলায় ওসি সহ গুলিবিদ্ধ ৫ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া বিএটিবি তামাক ক্রয় অবৈধভাবে কাজ দখলে নিতে গিয়ে প্রতিরোধের শিকার সুমন : প্রতিবাদী কন্ঠ আরিফুর রহমান সুমনের অভিযোগ মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত : বিশিষ্ট তামাক ব্যবসায়ী সিহাব উদ্দিনের প্রতিবাদ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ার শিল্পোদ্যোক্তা আলাউদ্দিন আহমেদ ‘শতাব্দী পুরুষ’ সম্মাননায় ভূষিত : প্রতিবাদী কন্ঠ শীর্ষ চরমপন্থী সন্ত্রাসী লিপটনের সেকেন্ড ইন কমান্ড বোমা মাসুম অস্ত্রসহ আটক : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া কুমারখালীতে অবৈধভাবে জমির মাটি ভাটায় বিক্রি : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া বটতৈল ইউনিয়নে আ’লীগের পোস্টধারী নেতাদের অতর্কিত হামলা ও নাটক সাজানোর অভিযোগ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার : প্রতিবাদী কন্ঠ

পরিত্যক্ত ব্যাগে নবজাতক, পিঁপড়ার কামড়ে কান্না

প্রতিবাদী কন্ঠ ডেক্স:
  • প্রকাশিত সময় : সোমবার, ৫ অক্টোবর, ২০২০
  • ৮৯৪ পাঠক পড়েছে

সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার তারালী ইউনিয়নের গোলখালী গ্রামের মহাশ্মশানের আবর্জনার স্তূপ থেকে গতকাল রবিবার সন্ধ্যায় একটি নবজাতক উদ্ধার করা হয়েছে।
পথচারী ইসরাইল বিশ্বাস, আব্দুস সাত্তার ও পঞ্চানন মণ্ডল জানান, তাঁরা প্রতিদিনের মতো শ্মশানের পাশের রাস্তা ধরে মাছের ঘেরে যাচ্ছিলেন। পথিমধ্যে গোলখালী মহাশ্মশান এলাকায় আবর্জনাযুক্ত স্থানে একটি ব্যাগে কান্নার শব্দ শুনতে পান।
এ সময় তাঁরা ভয়ে ভয়ে সেখানে গিয়ে ওই ব্যাগ খুলে দেখেন একটি নবজাতকের তুলতুলে শরীরে পিঁপড়া জেঁকে বসেছে। রাতে লোকজনকে খবর দিয়ে ওই নবজাতককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শেখ তৈয়েবুর রহমান জানান, উদ্ধার হওয়া নবজাতকটি ছেলেসন্তান। শিশুটি এখন সুস্থ। হাসপাতালে ভর্তি হওয়ার দু-তিন ঘণ্টা আগে ওই নবজাতকের জন্ম হয়েছে বলে তিনি জানান।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2021-2022 । প্রতিবাদী কন্ঠ
Design and Developed by DONET IT
SheraWeb.Com_2580