বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত ১ কুষ্টিয়া পদ্মা নদীতে নৌ পুলিশের উপর সন্ত্রাসীদের হামলায় ওসি সহ গুলিবিদ্ধ ৫ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া বিএটিবি তামাক ক্রয় অবৈধভাবে কাজ দখলে নিতে গিয়ে প্রতিরোধের শিকার সুমন : প্রতিবাদী কন্ঠ আরিফুর রহমান সুমনের অভিযোগ মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত : বিশিষ্ট তামাক ব্যবসায়ী সিহাব উদ্দিনের প্রতিবাদ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ার শিল্পোদ্যোক্তা আলাউদ্দিন আহমেদ ‘শতাব্দী পুরুষ’ সম্মাননায় ভূষিত : প্রতিবাদী কন্ঠ শীর্ষ চরমপন্থী সন্ত্রাসী লিপটনের সেকেন্ড ইন কমান্ড বোমা মাসুম অস্ত্রসহ আটক : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া কুমারখালীতে অবৈধভাবে জমির মাটি ভাটায় বিক্রি : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া বটতৈল ইউনিয়নে আ’লীগের পোস্টধারী নেতাদের অতর্কিত হামলা ও নাটক সাজানোর অভিযোগ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার : প্রতিবাদী কন্ঠ

কুষ্টিয়া গড়াই নদী থেকে অজ্ঞাত মহিলার গলিত লাশ উদ্ধার

এস এম রুশদি :
  • প্রকাশিত সময় : বুধবার, ২৮ জুলাই, ২০২১
  • ৮৪৬ পাঠক পড়েছে

কুষ্টিয়া কুমারখালীতে গড়াই নদী থেকে অজ্ঞাত এক মহিলার ভাসমান গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সন্ধায় কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের জয়নাবাদ ইসতেমা মাঠ সংলগ্ন গড়াই নদী থেকে এই লাশ উদ্ধার করা হয়।

স্থানীয় এলাকাবাসী জানান, বুধবার বিকেল ৫টার দিকে চাপড়া জয়নাবাদ ইসতেমা মাঠ সংলগ্ন গড়াই নদীতে গলিত এক লাশ ভাসতে দেখে স্থানীয়রা। কুমারখালী থানা পুলিশের সহযোগিতায় নৌ পুলিশ এসে লাশ উদ্ধার করে। তবে লাশের নাম পরিচয় এখন ও যানা যায়নি।

এদিকে নদীতে ভাসমান লাশের খবর মূহুর্তেই ছড়িয়ে পড়লে লাশ দেখতে ভিড় জমায় এলাকাবাসী। এ বিষয়ে কুমারখালী থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান তালুকদার বলেন,গড়াই নদীতে ভাসমান লাশ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে লাশটি নৌ পুলিশ উদ্ধার করে কাটাইখানা মর্গে প্রেরণ করে।

তিনি আরও জানান,নিহতের শরীরে খয়েরী শাড়ী, খয়েরী ব্লাউজ, বামহাতে কাঁচের চুরি ও ডান পাঁয়ে একটি রূপার তোড়া ছিল।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2021-2022 । প্রতিবাদী কন্ঠ
Design and Developed by DONET IT
SheraWeb.Com_2580