বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়ায় ২০১টি ইটভাটার ১৮৪টিই অবৈধ: অভিযানের ধীরগতি ও ‘ম্যানেজ’ নিয়ে উদ্বেগ দেশের প্রথম জগতি রেলস্টেশটির রেল দিবসেও নেই আয়োজন কুষ্টিয়া ডিবি পুলিশের ওপর হামলা: ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলা কুষ্টিয়া দৌলতপুরে জাতীয় যুব দিবস পালিত : প্রতিবাদী কন্ঠ মাদ্রাসার সাইনবোর্ড লাগিয়েই তুলে নিল বরাদ্দের টাকা -নেই কোন অবকাঠামো : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন : প্রতিবাদী কন্ঠ প্রকাশিত সংবাদের প্রতিবাদ: প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় জমিজমা সংক্রান্তের জেরে জখম ও লুটপাট :আদালতে মামলা : প্রতিবাদী কন্ঠ

প্রবাসী জয় নেহালের সহযোগিতায় কুষ্টিয়ায় ফ্রী অক্সিজেন সিলিন্ডার বিতরণ

প্রতিবাদী কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : সোমবার, ২৮ জুন, ২০২১
  • ১১২২ পাঠক পড়েছে

কুষ্টিয়ায় করোনা রোগীদের বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডার বিতরণের মহতি উদ্যোগ নিয়ে এগিয়ে আসলেন প্রতিবাদী কণ্ঠের প্রধান উপদেষ্টা আমেরিকা প্রবাসী মানবতার সেবক জয় নেহাল। করোনার এই মহামারীর দুঃসময়ে ২৮জুন সোমবার বিকেলে অক্সিজেন সিলিন্ডার বিতরণ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া সদর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান আতা।

অক্সিজেন সিলিন্ডার বিতরণ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি আতাউর রহমান আতা সকলের উদ্দেশ্যে বলেন, জয় নেহাল আসলেই একজন দেশ প্রেমিক, করোনাকালীন সময় অক্সিজেন সিলিন্ডার বিতরণ করে তিনি আবারও প্রমাণ করলেন আসলে তিনি মানবতার ফেরিওয়ালা। তিনি এটাও বলেন, এটা একটি সদগায়ে জারিয়া।

এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৩নং ওয়াড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মতিউর রহমান, আরিফুর রহমান কিশোর, তিতাস রহমান, প্রেম চাঁদ অধিকারী আরাফাত, হাসিব কোরায়শী, জয়নাল আবেদিন, রাকিবুল ইসলাম টিটু, অরিজিৎ দাস, রক্তিম ঘোষ, তন্তু মজুমদার, আসিফ ইসলাম প্রমুখ। মহান আল্লাহ পাকের দরবারে সাদিক হোসেন সাদী শুকরিয়া আদায় দোয়া ও মোনাজাতের মাধ্যমে অক্সিজেন সিলিন্ডার বিতরণের উদ্বোধন ঘোষণা করেন।

প্রবাসী জয় নেহাল এক ভিডিও বার্তায় বলেন, মহান আল্লাহ তালার সৃষ্টির সেরা জীব মানুষ, আর এই মানুষকে ভালোবাসলেই আল্লাহকে ভালোবাসা হয়, আমি সেই জন্য মানুষকে ভালোবাসি ও সকলের কাছে তাদের নিজ পরিবারের জন্য দোয়া চেয়েছেন, এবং এভাবেই সব সময় সব প্রতিকুল অবস্থায় দেশের মানুষের পাশে দাড়াতে পারি।

অক্সিজেন সিলিন্ডার কুষ্টিয়ায় করোণা আক্রান্ত অসহায়-দুস্থ ব্যক্তিরা নিম্নলিখিত মোবাইল নম্বরে যোগাযোগের মাধ্যমে ০১৭১১-৫৮৮২৮৯, ০১৭১৮-৪০৬৫৩১, ও ০১৭৫৫-০৫৯৯০৬ তা সংগ্রহ করতে পারবেন।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2021-2022 । প্রতিবাদী কন্ঠ
Design and Developed by DONET IT
SheraWeb.Com_2580