বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়ায় ২০১টি ইটভাটার ১৮৪টিই অবৈধ: অভিযানের ধীরগতি ও ‘ম্যানেজ’ নিয়ে উদ্বেগ দেশের প্রথম জগতি রেলস্টেশটির রেল দিবসেও নেই আয়োজন কুষ্টিয়া ডিবি পুলিশের ওপর হামলা: ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলা কুষ্টিয়া দৌলতপুরে জাতীয় যুব দিবস পালিত : প্রতিবাদী কন্ঠ মাদ্রাসার সাইনবোর্ড লাগিয়েই তুলে নিল বরাদ্দের টাকা -নেই কোন অবকাঠামো : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন : প্রতিবাদী কন্ঠ প্রকাশিত সংবাদের প্রতিবাদ: প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় জমিজমা সংক্রান্তের জেরে জখম ও লুটপাট :আদালতে মামলা : প্রতিবাদী কন্ঠ

কুষ্টিয়ায় র‌্যাবের হাতে ভুয়া ডাক্তার আটক

সুজন ইসলাম।।
  • প্রকাশিত সময় : রবিবার, ২৭ জুন, ২০২১
  • ৭৮৬ পাঠক পড়েছে

কুষ্টিয়ায় মডার্ণ ডেন্টাল কেয়ার চেম্বার থেকে ভূয়া ডাক্তার কামাল হোসেন (৪৪) নামে একজনকে আটক করেছে র‌্যাব-১২। গত শনিবার বিকালে র‌্যাবের অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কাটাইখানা মোড়ে মডার্ণ ডেন্টাল কেয়ার চেম্বারের ভিতরে বিশেষ অভিযান পরিচালনা করে ভুয়া প্রেসক্রিপশনের পাতাসহ কুষ্টিয়া শহরের আড়ুয়াপাড়া এলাকার মৃত রহিম বক্সের ছেলে কামাল হোসেন আটক করে।

এ বিষয়ে র‌্যাব-১২, মেজর, কোম্পানী কমান্ডার প্রতিবেদককে জানান, বিডিএমসিতে নিবন্ধন না করে নিজের নামের পূর্বে ডাক্তার ব্যবহার করে এবং প্রতারণার আশ্রয় নিয়ে ইচ্ছাকৃতভাবে নিজেকে একজন স্বীকৃত মেডিকেল চিকিৎসক হিসেবে রোগীকে চিকিৎসা প্রদান করে আসছিল। তিনি বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন, ২০১০ এর ২২(২)/২৮(১) ধারার অপরাধ করেছেন এবং সেখান থেকে চিকিৎসা সেবার সরঞ্জামসহ তাকে আটক করা হয়। পরবর্তীতে তাকে আলামত সহ কুষ্টিয়া সদর মডেল থানায় থানায় সোপর্দ করা হয়েছে।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2021-2022 । প্রতিবাদী কন্ঠ
Design and Developed by DONET IT
SheraWeb.Com_2580