বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার বন্দে দুই বোনের নামে কুষ্টিয়া কোর্টে মামলা : প্রতিবাদী কন্ঠ সমন্বিত যোগ্যতায় এগিয়ে থাকায় আইসিটি’র লেকচারার পদে ফিরোজা নাজনীনের সুপারিশ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় পাথর বোঝাই ট্রাক উল্টে চালক ও হেলপারের মৃত্যু : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া ভেড়ামারায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ : প্রতিবাদী কন্ঠ অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত ১ কুষ্টিয়া পদ্মা নদীতে নৌ পুলিশের উপর সন্ত্রাসীদের হামলায় ওসি সহ গুলিবিদ্ধ ৫ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া বিএটিবি তামাক ক্রয় অবৈধভাবে কাজ দখলে নিতে গিয়ে প্রতিরোধের শিকার সুমন : প্রতিবাদী কন্ঠ আরিফুর রহমান সুমনের অভিযোগ মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত : বিশিষ্ট তামাক ব্যবসায়ী সিহাব উদ্দিনের প্রতিবাদ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ার শিল্পোদ্যোক্তা আলাউদ্দিন আহমেদ ‘শতাব্দী পুরুষ’ সম্মাননায় ভূষিত : প্রতিবাদী কন্ঠ

কুষ্টিয়া সিআরপি ফ্লাওয়ার মিলে ভ্রাম্যমাণ আদালতে ১ লক্ষ টাকা জরিমানা

সুজন ইসলাম।।
  • প্রকাশিত সময় : বুধবার, ২৩ জুন, ২০২১
  • ৬৮৯ পাঠক পড়েছে

কুষ্টিয়ায় সিআরপি ফ্লাওয়ার মিলে আমদানী করা পচা গম দিয়ে আটা ও ময়দা উৎপাদন করায় এক লক্ষ টাকা জরিমানা ও অনাদায়ে তিন মাসের কারাদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত বুধবার দুপুরে শহরের বড় ষ্টেশন সংলগ্ন কুষ্টিয়া সিআরপি ফ্লাওয়ার মিলে অভিযান করেছে ভ্রাম্যমান আদালত। ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনার সময়ে পচা গম দিয়ে আটা তৈরীর করার অপরাধে উক্ত মিলে জরিমানা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট।


উক্ত অভিযানটি পরিচালনা করেন কুষ্টিয়ার সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট সবুজ হাসান। এ সময় আইনশৃঙ্খলা বাহিনী র‌্যাব-১২সহ বাজার কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ সবুজ হাসান জানান কুষ্টিয়া সিআরপি ফ্লাওয়ার মিলে পচা গম দিয়ে আটা তৈরীর অভিযোগ পেয়েছেন তারা। উক্ত অভিযোগের প্রেক্ষিতে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়।

উক্ত অভিযানে কুষ্টিয়ায় সিআরপি ফ্লাওয়ার মিলের মালিককে এক লক্ষ টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের কারাদন্ড প্রদান করা হয়েছে এবং ২৪ ঘন্টার মধ্যে পচা গম সরিয়ে নেওয়ার নির্দেশ প্রদান করেছেন বলে তিনি জানান।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2021-2022 । প্রতিবাদী কন্ঠ
Design and Developed by DONET IT
SheraWeb.Com_2580