বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার বন্দে দুই বোনের নামে কুষ্টিয়া কোর্টে মামলা : প্রতিবাদী কন্ঠ সমন্বিত যোগ্যতায় এগিয়ে থাকায় আইসিটি’র লেকচারার পদে ফিরোজা নাজনীনের সুপারিশ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় পাথর বোঝাই ট্রাক উল্টে চালক ও হেলপারের মৃত্যু : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া ভেড়ামারায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ : প্রতিবাদী কন্ঠ অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত ১ কুষ্টিয়া পদ্মা নদীতে নৌ পুলিশের উপর সন্ত্রাসীদের হামলায় ওসি সহ গুলিবিদ্ধ ৫ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া বিএটিবি তামাক ক্রয় অবৈধভাবে কাজ দখলে নিতে গিয়ে প্রতিরোধের শিকার সুমন : প্রতিবাদী কন্ঠ আরিফুর রহমান সুমনের অভিযোগ মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত : বিশিষ্ট তামাক ব্যবসায়ী সিহাব উদ্দিনের প্রতিবাদ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ার শিল্পোদ্যোক্তা আলাউদ্দিন আহমেদ ‘শতাব্দী পুরুষ’ সম্মাননায় ভূষিত : প্রতিবাদী কন্ঠ

কুষ্টিয়ায় খুনি তাছের পীরের দরবার থেকে ২টি হরিণসহ আটক ১

প্রতিবাদী কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : শুক্রবার, ১১ জুন, ২০২১
  • ৬৯৬ পাঠক পড়েছে

কুষ্টিয়া দৌলতপুর কল্যাণপুর এলাকার কথিত খুনি তাছের পীরের দরবার শরীফ থেকে দুটি হরিণ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার সঙ্গে জড়িত থাকার অপরাধে একজনকে আটক করা হয়েছে। বুধবার (৯ জুন) রাতে দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিনসহ বন বিভাগের কর্মকর্তার উপস্থিতিতে দরবার শরীফে অভিযান চালিয়ে হরিণ দুটি উদ্ধার করা হয় এবং শের খান নামে এক ভক্তকে আটক করে পুলিশ।

এ ঘটনায় তাছের ফকিরসহ দু’জনের নামে মামলা দায়ের করেছে বন বিভাগ। বন বিভাগের কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক জানান, দরবার শরীফের ভেতরে দুটি হরিণ আটকে রাখা হয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এ ঘটনায় বন্যপ্রাণী সংরক্ষণ আইন-২০১৭ ধারায় তাছের ফকিরকে প্রধান আসামি করে দুজনের নামে মামলা দায়ের করা হয়েছে। তবে মামলায় শের খানকে আটক করা হলেও পলাতক দেখানো হয়েছে তাছের ফকিরকে।

উল্লেখ্য, গত রবিবার (৬ জুন) দুপুরে মোবাইল চুরির অভিযোগে তাছের ফকিরের ওই দরবার শরীফের ভেতরে রাশেদ নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়। হত্যার ঘটনায় মামলা দায়ের হলে মামলার ৬ আসামি গ্রেপ্তার হলেও অজ্ঞাত কারণে মামলার অন্যতম আসামি তাছের ফকিরসহ সুজন, সালাম ও কালামকে গ্রেপ্তার করা হয়নি বলে অভিযোগ রয়েছে।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2021-2022 । প্রতিবাদী কন্ঠ
Design and Developed by DONET IT
SheraWeb.Com_2580