বুধবার, ০৩ জুন ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
শিরোনাম :
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত ১ কুষ্টিয়া পদ্মা নদীতে নৌ পুলিশের উপর সন্ত্রাসীদের হামলায় ওসি সহ গুলিবিদ্ধ ৫ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া বিএটিবি তামাক ক্রয় অবৈধভাবে কাজ দখলে নিতে গিয়ে প্রতিরোধের শিকার সুমন : প্রতিবাদী কন্ঠ আরিফুর রহমান সুমনের অভিযোগ মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত : বিশিষ্ট তামাক ব্যবসায়ী সিহাব উদ্দিনের প্রতিবাদ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ার শিল্পোদ্যোক্তা আলাউদ্দিন আহমেদ ‘শতাব্দী পুরুষ’ সম্মাননায় ভূষিত : প্রতিবাদী কন্ঠ শীর্ষ চরমপন্থী সন্ত্রাসী লিপটনের সেকেন্ড ইন কমান্ড বোমা মাসুম অস্ত্রসহ আটক : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া কুমারখালীতে অবৈধভাবে জমির মাটি ভাটায় বিক্রি : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া বটতৈল ইউনিয়নে আ’লীগের পোস্টধারী নেতাদের অতর্কিত হামলা ও নাটক সাজানোর অভিযোগ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার : প্রতিবাদী কন্ঠ

নুসরাত-আগুনে জ্বলছে নেট দুনিয়া

মোঃ শাহীন রেজা বিনোদন সংবাদদাতা
  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ৩ জুন, ২০২১
  • ৯৩০ পাঠক পড়েছে

সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে একের পর এক বিস্ফোরণ ঘঠাচ্ছেন টালিউডের অভিনেত্রী ও সাংসদ নুসরাত জাহান। তার রূপের আগুনে জ্বালিয়ে-পুড়িয়ে মারছেন ভক্তদের। তার আবেদনময়ী সব ছবি আগুন ধরাচ্ছে নেটপাড়ায়। নুসরাতের ‘হট লুক’ রোজই উষ্ণতা ছড়াচ্ছে ভক্তদের মনে।

মাসখানেক ধরেই বিনোদনের শিরোনামে নুসরাত জাহান। কখনো তার ব্যক্তিগত জীবন, কখনো সহ-অভিনেতা যশের সঙ্গে তার সম্পর্কের লুকোচুরি, কখনো ক্যামেরা সামনে ‘বোল্ড অ্যান্ড হট’ লুক নিয়ে আলোচনায় নুসরাত।

কাঁধ খোলা বোল্ড গাউনের পর এবার অন্তর্বাসে ক্যামেরার সামনে নিজেকে মেলে ধরলেন নুসরাত। তার এমন রূপ এর আগে কবে দেখা মিলেছিল মনে করতে পারছেন না তার ভক্তরাও। সব মিলিয়ে অভিনেত্রীর সোশ্যাল অ্যাকাউন্ট থেকে চোখ ফেরানো দায়।

যতই দিন যাচ্ছে ততই যেন সুন্দরী হয়ে উঠছেন নুসরাত! নেটিজেনরা বলছেন, অভিনেত্রীর প্রতিটি বোল্ড পোস্টের পিছনে রয়েছে অন্য ইঙ্গিত। তবে কী ব্যক্তিগত জীবনে উঠেছে ঝড়? খবর ভাসছে নুসরাতের জীবনে একসঙ্গে সম্পর্কের ভাঙা-গড়া দুই চলছে। এমনকী অভিনেত্রীর পোস্টেও তারই ইঙ্গিত বলে মনে করছে নেটপাড়া। কয়েকদিন আগে নুসরত ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করেছিলেন- ‘একজন ভালোবাসার নামে আঘাত দেয় আর একজন ভালোবাসার নামে সে আঘাত মুছিয়ে দেয়।’

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2021-2022 । প্রতিবাদী কন্ঠ
Design and Developed by DONET IT
SheraWeb.Com_2580