বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়ায় ২০১টি ইটভাটার ১৮৪টিই অবৈধ: অভিযানের ধীরগতি ও ‘ম্যানেজ’ নিয়ে উদ্বেগ দেশের প্রথম জগতি রেলস্টেশটির রেল দিবসেও নেই আয়োজন কুষ্টিয়া ডিবি পুলিশের ওপর হামলা: ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলা কুষ্টিয়া দৌলতপুরে জাতীয় যুব দিবস পালিত : প্রতিবাদী কন্ঠ মাদ্রাসার সাইনবোর্ড লাগিয়েই তুলে নিল বরাদ্দের টাকা -নেই কোন অবকাঠামো : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন : প্রতিবাদী কন্ঠ প্রকাশিত সংবাদের প্রতিবাদ: প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় জমিজমা সংক্রান্তের জেরে জখম ও লুটপাট :আদালতে মামলা : প্রতিবাদী কন্ঠ

কুষ্টিয়া জেলা আ’লীগের লৌহ মানব সভাপতিকে কারণ দর্শানোর নোটিশ : প্রতিবাদী কন্ঠ

রেদোয়ানুল হক সবুজ :
  • প্রকাশিত সময় : রবিবার, ১৯ মে, ২০২৪
  • ১৬৮ পাঠক পড়েছে

রেদোয়ানুল হক সবুজ :
কুষ্টিয়া জেলার লৌহ মানব নামে ক্ষ্যত জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খানকে শিষ্টাচারবহির্ভূত বক্তব্যে দলীয় ভাবমূর্তি ক্ষুন্ন করার অভিযোগে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়ার স্বাক্ষরকৃত নোটিশ গত ১১ মে (শনিবার) পাঠানো হলেও বিষয়টি ধামাচাপা দিয়ে রেখেছিল জেলা আওয়ামীলীগ। গত শনিবার রাতে বিষয়টি জানাজানি হলে জেলা জুড়ে ওঠে সমালোচনার ঝড়। অবশেষে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসগর আলী রবিবার বিষয়টি নিশ্চিত করেছেন। উক্ত নোটিশে বলা হয়েছে, সম্প্রতি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত আপনার (সদর উদ্দিন খান) বক্তব্যে বাংলাদেশ আওয়ামী লীগের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে এবং তা সংগঠনের রীতিনীতি ও আদর্শ পরিপন্থি। শিষ্টাচারবহির্ভূতভাবে প্রদত্ত আপনার বক্তব্য সংগঠনের শৃঙ্খলাবিরোধী এবং বাংলাদেশ আওয়ামী লীগের গঠনতন্ত্র অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। এমতাবস্থায় আপনার (সদর উদ্দিন খান) বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা ব্যাখ্যাসহ লিখিত জবাব ১৫ দিনের মধ্যে আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে পাঠানোর জন্য অনুরোধ করা হচ্ছে।
বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রিক মিডিয়া সহ বিভিন্ন মিডিয়ার বরাতে জানা যায়, প্রথম ধাপের উপজেলা নির্বাচনের আগে গত ১মে সন্ধ্যায় কুষ্টিয়ার খোকসা উপজেলার আমবাড়িয়া ইউনিয়নের গোসাইডাঙ্গি গ্রামে একটি নির্বাচনী পথসভায় সদর উদ্দিন তাঁর ছোট ভাই ও উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী রহিম উদ্দিন খানের পক্ষে ভোট চাইতে গিয়ে ধর্মীয় অনুভূতিকে আঘাত দিয়ে বক্তব্য দেন। সেখানে সদর উদ্দিনের দেওয়া বক্তব্যের ২ মিনিট ১৮ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই সময় ধর্মীয় বিষয় নিয়ে কিছু কথা বলেন তিনি, এসব বক্তব্যকে আপত্তিকর বলে উল্লেখ করেছেন অনেকেই। এছাড়াও গত কয়েক মাসে বিভিন্ন বিতর্কিত বক্তব্য, নানান অপকর্ম ও কর্মকাণ্ডের কারণে জেলা জুড়ে সমালোচনার মুখে পড়েন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের এই নেতা। এদিকে তার অনুসারীরা তাকে লৌহ মানব ক্ষ্যতিতে ভ’ষিত করেছেন।
কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসগর আলী নোটিশ হাতে পাওয়ার বিষয়টি স্বীকার করলেও এবিষয়ে কোন কথা বলতে রাজি হননি। অন্যদিকে কথা বলার জন্য জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান সদর উদ্দিন খানের মুঠোফোনে একাধিকবার কল দেওয়া হলে তিনি তা রিসিভ না করে তার মুঠোফোনটি বন্ধ করে দেন।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2021-2022 । প্রতিবাদী কন্ঠ
Design and Developed by DONET IT
SheraWeb.Com_2580