মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন : প্রতিবাদী কন্ঠ প্রকাশিত সংবাদের প্রতিবাদ: প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় জমিজমা সংক্রান্তের জেরে জখম ও লুটপাট :আদালতে মামলা : প্রতিবাদী কন্ঠ শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার বন্দে দুই বোনের নামে কুষ্টিয়া কোর্টে মামলা : প্রতিবাদী কন্ঠ সমন্বিত যোগ্যতায় এগিয়ে থাকায় আইসিটি’র লেকচারার পদে ফিরোজা নাজনীনের সুপারিশ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় পাথর বোঝাই ট্রাক উল্টে চালক ও হেলপারের মৃত্যু : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া ভেড়ামারায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ : প্রতিবাদী কন্ঠ অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত ১

সাংবাদিক হত্যার প্রতিবাদে কুষ্টিয়ার ৮টি সংগঠনের মৌন মিছিল : প্রতিবাদী কন্ঠ

প্রতিবাদী কণ্ঠ ডেস্ক :
  • প্রকাশিত সময় : বুধবার, ২০ জুলাই, ২০২২
  • ৪০১ পাঠক পড়েছে

প্রতিবাদী কন্ঠ ডেস্ক : সাংবাদিক হাসিবুর রহমান রুবেল হত্যার প্রতিবাদে ১৭তম দিনে কুষ্টিয়ার আটটি সাংবাদিক সংগঠনের উদ্যোগে শহরে এক বিশাল মৌন মিছিল অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে আজ বুধবার দুপুর ১২টায় কুষ্টিয়া প্রেসক্লাব চত্বরে কুষ্টিয়া প্রেসক্লাব, কুষ্টিয়া প্রেসক্লাব (কেপিসি) সাংবাদিক অধিকার ফোরাম, সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়া, কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়ন ও অনলাইন প্রেসক্লাবসহ আটটি সাংবাদিক সংগঠন পৃথক পৃথক ব্যানারে ও সর্বস্তরের সাংবাদিকদের ব্যানারে একাত্মতা ঘোষণা করে মুখে কালো কাপড় বেঁধে মৌন মিছিল করেছে।

মৌন মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মজমপুর গেটে এসে শেষ হয়। সাংবাদিক রুবেল হত্যার বিচারের দাবিতে গঠিত সর্বস্তরের সাংবাদিকদের সংগঠনের আহ্বায়ক ও জেলা এডিটরস্ ফোরামের সভাপতি মুজিবুল শেখের সভাপতিত্বে আগামী রোববার কুষ্টিয়া কেন্দ্রীয় শহীদ মিনারে আমরণ অনশন কর্মসূচির ঘোষণা দিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়। এ সময় কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসির সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব, কুষ্টিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনিসুজ্জামান ডাবলু, এডিটরস ফোরামের সাধারণ সম্পাদক নুর আলম দুলালসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ৩ জুলাই কুষ্টিয়া শহরে বাবর আলী গেট এলাকায় নিজ পত্রিকা অফিসে কাজ করার সময় একটি ফোন কলে অফিস থেকে বের হয়ে যান রুবেল। ৭ জুলাই দুপুরে কুমারখালী নির্মাণাধীন যদুবয়রা সেতুর নিচ থেকে রুবেলের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে পুলিশ। হাসিবুর রহমান রুবেল দৈনিক কুষ্টিয়ার খবরের ভারপ্রাপ্ত সম্পাদক ছিলেন এবং ঢাকা থেকে প্রকাশিত আমাদের নতুন সময় পত্রিকার কুষ্টিয়া প্রতিনিধি হিসেবে কাজ করতেন।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2021-2022 । প্রতিবাদী কন্ঠ
Design and Developed by DONET IT
SheraWeb.Com_2580