মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শীর্ষ চরমপন্থী সন্ত্রাসী লিপটনের সেকেন্ড ইন কমান্ড বোমা মাসুম অস্ত্রসহ আটক : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া কুমারখালীতে অবৈধভাবে জমির মাটি ভাটায় বিক্রি : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া বটতৈল ইউনিয়নে আ’লীগের পোস্টধারী নেতাদের অতর্কিত হামলা ও নাটক সাজানোর অভিযোগ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার : প্রতিবাদী কন্ঠ মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে কমিশনে টেন্ডার বাণিজ্যের অভিযোগ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ সাহা : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক : প্রতিবাদী কন্ঠ শীর্ষ চরমপন্থি নেতা লিপ্টনের জামিন বাতিল দাবিতে হাজারো মানুষের বিক্ষোভ : প্রতিবাদী কন্ঠ চুয়াডাঙ্গার শিক্ষা প্রকৌশলী কমিশন বাণিজ্যে গড়েছেন সম্পদের পাহাড় : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় হাসপাতালের পুকুর থেকে যুবতীর লাশ উদ্ধার : প্রতিবাদী কন্ঠ

শেখ রাসেল সংযোগ সেতুর উপর বালি অপসারণ করল জয় নেহাল মানবিক ইউনিট : প্রতিবাদী কন্ঠ

এজাজ উচ্ছ্বাস:
  • প্রকাশিত সময় : রবিবার, ২৪ এপ্রিল, ২০২২
  • ৬৫৪ পাঠক পড়েছে

এজাজ উচ্ছ্বাস : কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর ইউনিয়ন বাসীর দীর্ঘ দিনের আন্দোলন ও সংগ্রামের ফসল শেখ রাসেল হরিপুর কুষ্টিয়া সংযোগ সেতু। সেই সেতুটির উপর দীর্ঘ দু’মাস বালুতে নিমজ্জিত ছিল। বিষয়টি প্রশাসন ও জন প্রতিনিধিদের চোখে পড়েও পড়তো না। এ বিষয়ে অনলাইন পোর্টাল প্রতিবাদী কণ্ঠে নিউজ প্রকাশিত হলে এগিয়ে আসে জয় নেহাল মানবিক ইউনিট। তারই ধারাবাহিকতায় আজ ২৪ তারিখ রবিবার সকাল থেকে জয় নেহাল মানবিক ইউনিটের সকল সদস্যরা বালি অপসারণ করে।

 

বাংলাদেশ আওয়ামীলীগের নির্বাচনী ইস্তেহার অনুযায়ী হরিপুর বাসীকে ২৪ইং মার্চ ২০১৭সালে আনুষ্ঠানিক ভাবে শতকোটি টাকা ব্যয়ে শেখ রাসেল হরিপুর কুষ্টিয়া সংযোগ সেতু উপহার দেওয়া হয়। কিন্তু অবৈধ ভাবে রাতদিন বালি ভর্তি ট্রলি চলাচল করায় শেখ রাসেল হরিপুর কুষ্টিয়া সংযোগ সেতুর দুপাশে বালিতে সয়লাব হয়ে পড়েছিল এজন্য প্রতিনিয়ত ঘটছিল দূর্ঘটনা।অন্যদিকে রাসেল সেতুর উপরে কোন বাতি না জ্বলার কারণে সন্ধ্যা নামলেই ঘুটঘুটে অন্ধকারে নিমজ্জিত হয়ে পড়ে। সেই সুযোগে প্রতিনিয়ত ঘটছে সেতুর উপরে ছিনতাই, রাহাজানি সহ বিভিন্ন অনৈতিক কর্মকান্ড।

 

 

 

এ বিষয়ে হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদের সঙ্গে কাজ চলমান অবস্থায় পথিমধ্যে কথা হলে তিনি বলেন, আমি এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করেছি এবং জেলা আইন-শৃঙ্খলা মিটিংয়ে আমি বিষয়টি তুলে ধরার চেষ্টা করেছি। তবে তিনি জয় নেহাল মানবিক ইউনিটকে অশেষ ধন্যবাদ জানান এ ধরনের সেবামূলক কাজের জন্য।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2021-2022 । প্রতিবাদী কন্ঠ
Design and Developed by DONET IT
SheraWeb.Com_2580