শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন : প্রতিবাদী কন্ঠ প্রকাশিত সংবাদের প্রতিবাদ: প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় জমিজমা সংক্রান্তের জেরে জখম ও লুটপাট :আদালতে মামলা : প্রতিবাদী কন্ঠ শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার বন্দে দুই বোনের নামে কুষ্টিয়া কোর্টে মামলা : প্রতিবাদী কন্ঠ সমন্বিত যোগ্যতায় এগিয়ে থাকায় আইসিটি’র লেকচারার পদে ফিরোজা নাজনীনের সুপারিশ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় পাথর বোঝাই ট্রাক উল্টে চালক ও হেলপারের মৃত্যু : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া ভেড়ামারায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ : প্রতিবাদী কন্ঠ অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত ১ কুষ্টিয়া পদ্মা নদীতে নৌ পুলিশের উপর সন্ত্রাসীদের হামলায় ওসি সহ গুলিবিদ্ধ ৫ : প্রতিবাদী কন্ঠ

প্রবাসী জয় নেহালের উদ্যোগে গরিব ও অসহায়দের মাঝে খাবার বিতরণ

সুজন ইসলাম:
  • প্রকাশিত সময় : সোমবার, ২৩ আগস্ট, ২০২১
  • ৮২৩ পাঠক পড়েছে

সুজন ইসলাম:
মহামারী করোনার মধ্যে কুষ্টিয়ার কর্মজীবী ও খেটে খাওয়া মানুষ আজ পথে বসেছে। তারই ধারাবাহিকতায় গত শুক্রবার ২০ আগস্ট পবিত্র মহররম উপলক্ষে জুম্মার নামাজের আগে কুষ্টিয়া পৌর গোরস্থানের সম্মুখে ৩০০ শত প্যাকেট উন্নত মানের রান্নাকৃত খাবার বিতরণ করা হয়। উক্ত খাবার বিতরণের সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক পলাশ, শাকিব এজাজ উৎসাস সহ আরো অনেকে।

প্রতি শুক্রবারে প্রবাসী জয় নেহাল এর পক্ষ থেকে কুষ্টিয়া পৌর গোরস্থানের সম্মুখে খাবার বিতরণ করা হয় দরিদ্রদের মাঝে। কিন্তু এবারের বিতরণ টা একটু ব্যতিক্রমী ছিল। পৌর গোরস্থানের সম্মুখে অবস্থানরত অসহায় দরিদ্র, রিকশাচালক, ভ্যানচালক থেকে শুরু করে সকল ধরনের দুঃস্থ ব্যক্তিদের মাঝে উক্ত খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

প্রবাসী জয় নেহাল বলেন, আমি সুদূর প্রবাসে থাকলেও কুষ্টিয়াতে আমার নাড়ী পোতা আছে, এই নাড়ির টানে তাই মনটা বারবার ফিরে যায় কুষ্টিয়ার অসহায় মানুষের মাঝে। আমার সাধ্যমত চেষ্টা করে যাচ্ছি কুষ্টিয়ার অসহায় দরিদ্রদের মাঝে কিছু খাবার তুলে দিতে। আমি বিভিন্ন সময়ে আমার শুভাকাঙ্ক্ষীদের মাধ্যমে সেসকল খাবার গুলো তুলে দিয়েছি অসহায়দের মাঝে। আজ পবিত্র মহরম উপলক্ষে কিছু অসহায় দরিদ্রদের মাঝে খাবার তুলে দিতে পেরে আমি নিজেকে গর্বিত মনে করছি। আপনারা আমার জন্য দোয়া করবেন এই করোনা মহামারীর এই দুঃসময়ে আমি যেন আপনাদের পাশে থেকে সেবা করে যেতে পারি।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2021-2022 । প্রতিবাদী কন্ঠ
Design and Developed by DONET IT
SheraWeb.Com_2580