শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়া বিএটিবি তামাক ক্রয় অবৈধভাবে কাজ দখলে নিতে গিয়ে প্রতিরোধের শিকার সুমন : প্রতিবাদী কন্ঠ আরিফুর রহমান সুমনের অভিযোগ মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত : বিশিষ্ট তামাক ব্যবসায়ী সিহাব উদ্দিনের প্রতিবাদ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ার শিল্পোদ্যোক্তা আলাউদ্দিন আহমেদ ‘শতাব্দী পুরুষ’ সম্মাননায় ভূষিত : প্রতিবাদী কন্ঠ শীর্ষ চরমপন্থী সন্ত্রাসী লিপটনের সেকেন্ড ইন কমান্ড বোমা মাসুম অস্ত্রসহ আটক : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া কুমারখালীতে অবৈধভাবে জমির মাটি ভাটায় বিক্রি : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া বটতৈল ইউনিয়নে আ’লীগের পোস্টধারী নেতাদের অতর্কিত হামলা ও নাটক সাজানোর অভিযোগ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার : প্রতিবাদী কন্ঠ মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে কমিশনে টেন্ডার বাণিজ্যের অভিযোগ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ সাহা : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক : প্রতিবাদী কন্ঠ

নওগাঁয় বিভিন্ন শ্রেণি পেশার ২শতাধিক মানুষের মাঝে প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা প্রদান

আব্দুর রউফ পাভেল, নওগাঁ প্রতিনিধি :
  • প্রকাশিত সময় : বুধবার, ৪ আগস্ট, ২০২১
  • ৬৯৯ পাঠক পড়েছে

প্রধানমন্ত্রীর পক্ষ থেকে নওগাঁর বিভিন্ন শ্রেণিপেশার ২শত ৫০জন নিম্ম আয়ের মানুষের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। উপজেলা সদরের নাপিত,চটপটি/ফুসকা, ব্রয়লার শ্রমিক, বাবর্চি, রবিদাস (মুচি), ফুল শ্রমিক ও মৃত করোনা আক্রান্ত মানুষের সৎকারকারীদের মাঝে এই উপহার সামগ্রী বিতরন করা হয়।

দেশে করোনা ভাইরাস প্রতিরোধে চলমান কঠোর বিধি নিষেধে কর্মহীন হয়ে পড়া নিম্ম আয়ের ও দু:স্থ্য মানুষের মাঝে এই খাদ্য সহায়তা প্রদান করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে মঙ্গলবার বিকেলে সদর উপজেলা অডিটোরিয়ামে এই খাদ্য সহায়তা প্রদান করা হয়।

জেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় এই কার্যক্রম বাস্তবায়ন করছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয়। জেলা প্রশাসক মো: হারুন-অর-রশীদের সভাপতিত্বে ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মির্জা ইমাম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব খাদ্য সহায়তা বিতরণ করেন খাদ্যমন্ত্রী বীরমুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এমপি।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৫ (সদর) আসনের সাংসদ ব্যারিষ্টার নিজাম উদ্দিন জলিল জন, পুলিশ সুপার আবদুল মান্নান মিয়া। খাদ্য সহায়তা হিসেবে প্রতি জনকে ১০কেজি চাল, ১কেজি ডাল, ১লিটার তেল, ১কেজি লবণ ও ১টি সাবান প্রদান করা হয়।

এসময় আরো উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বাবু নির্মল কৃষ্ণ সাহা, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো: রফিকুল ইসলাম রফিক, সদর প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী মাহবুবুর রহমান সহ গন্যমান্য ব্যক্তিবর্গ।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2021-2022 । প্রতিবাদী কন্ঠ
Design and Developed by DONET IT
SheraWeb.Com_2580