বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়া বিএটিবি তামাক ক্রয় অবৈধভাবে কাজ দখলে নিতে গিয়ে প্রতিরোধের শিকার সুমন : প্রতিবাদী কন্ঠ আরিফুর রহমান সুমনের অভিযোগ মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত : বিশিষ্ট তামাক ব্যবসায়ী সিহাব উদ্দিনের প্রতিবাদ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ার শিল্পোদ্যোক্তা আলাউদ্দিন আহমেদ ‘শতাব্দী পুরুষ’ সম্মাননায় ভূষিত : প্রতিবাদী কন্ঠ শীর্ষ চরমপন্থী সন্ত্রাসী লিপটনের সেকেন্ড ইন কমান্ড বোমা মাসুম অস্ত্রসহ আটক : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া কুমারখালীতে অবৈধভাবে জমির মাটি ভাটায় বিক্রি : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া বটতৈল ইউনিয়নে আ’লীগের পোস্টধারী নেতাদের অতর্কিত হামলা ও নাটক সাজানোর অভিযোগ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার : প্রতিবাদী কন্ঠ মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে কমিশনে টেন্ডার বাণিজ্যের অভিযোগ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ সাহা : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক : প্রতিবাদী কন্ঠ

কুষ্টিয়া শহরে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায় : প্রতিবাদী কন্ঠ

আব্দুর রহমান :
  • প্রকাশিত সময় : বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪
  • ১৩৬ পাঠক পড়েছে

আব্দুর রহমান :
কুষ্টিয়াসহ দেশব্যাপী সপ্তাহখানেক ধরে তাপপ্রবাহ চলছে এতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এই তীব্র গরম থেকে রক্ষা পেতে কুষ্টিয়ার সরকারি কলেজের মাঠ ও কেন্দ্রীয় ইদগাহ ময়দানে বৃষ্টি জন্য ইস্তিসকার নামাজ আদায় করে বিশেষ দোয়া করেছেন স্থানীয় ধর্মপ্রাণ মুসলিমরা। ২৪ এপ্রিল বুধবার সকাল ১০টার দিকে এই দুটি স্থানে একযোগে ইসতিসকার নামাজ আদায় করের মুসল্লিরা। ইসতিসকার নামাজ শেষে মহান আল্লাহর দরবারে বিশেষ দোয়া প্রার্থনার করে অঝরে চোখের জল ছেড়ে মোনাজাত ও ক্ষমা প্রার্থনা করেন ইমাম ও মুসল্লিরা।
আয়োজকরা জানান, কালবৈশাখীর মৌসুমেও বৃষ্টির কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। উল্টো টানা তীব্র তাপপ্রবাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। মাঠে রোদে পুড়ে কৃষকের ফসল নষ্ট হচ্ছে। আম-লিচুর গুটি ঝরে পড়ছে। শ্রমজীবী মানুষ রোদে বেশিক্ষণ কাজ করতে পারছেন না। এমন পরিস্থিতিতে তারা বৃষ্টির জন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থনার আয়োজন করেছেন। কলেজ ছাত্র রানা হোসেন জানান, অনেক দিন বৃষ্টি হয় না। তীব্র রোদে প্রচণ্ড গরম অনুভূত হচ্ছে। তার ওপর ঘনঘন লোডশেডিং। সব মিলিয়ে অতিষ্ঠ হয়ে পড়েছে মানুষ। তাই মহান আল্লাহর কাছে বৃষ্টির জন্য নামাজ শেষে প্রার্থনা করা হয়েছে।
এদিকে আগত মুসুল্লিরা বলেন, বৃষ্টিপাত না হলে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা:) সাহাবিদের নিয়ে খোলা ময়দানে ইসতিসকার নামাজ আদায় করতেন। সে জন্য তারা মহান সৃষ্টিকর্তার কাছে নিজেদের পাপের জন্য তওবা এবং ক্ষমা চেয়ে দুই রাকাত নামাজ আদায় করে বৃষ্টির জন্য প্রার্থনা করেছেন। বৃষ্টি বা পানির জন্য আল্লাহ সালাতের মাধ্যমে চাইতে বলেছেন। তাই আমরা সবাই একত্র হয়ে এ নামাজ আদায় করেছি।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2021-2022 । প্রতিবাদী কন্ঠ
Design and Developed by DONET IT
SheraWeb.Com_2580