শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়া বিএটিবি তামাক ক্রয় অবৈধভাবে কাজ দখলে নিতে গিয়ে প্রতিরোধের শিকার সুমন : প্রতিবাদী কন্ঠ আরিফুর রহমান সুমনের অভিযোগ মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত : বিশিষ্ট তামাক ব্যবসায়ী সিহাব উদ্দিনের প্রতিবাদ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ার শিল্পোদ্যোক্তা আলাউদ্দিন আহমেদ ‘শতাব্দী পুরুষ’ সম্মাননায় ভূষিত : প্রতিবাদী কন্ঠ শীর্ষ চরমপন্থী সন্ত্রাসী লিপটনের সেকেন্ড ইন কমান্ড বোমা মাসুম অস্ত্রসহ আটক : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া কুমারখালীতে অবৈধভাবে জমির মাটি ভাটায় বিক্রি : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া বটতৈল ইউনিয়নে আ’লীগের পোস্টধারী নেতাদের অতর্কিত হামলা ও নাটক সাজানোর অভিযোগ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার : প্রতিবাদী কন্ঠ মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে কমিশনে টেন্ডার বাণিজ্যের অভিযোগ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ সাহা : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক : প্রতিবাদী কন্ঠ

কুষ্টিয়া আরটিভি’ র স্টাফ রিপোর্টার বেলালের উপর হামলাকারীরা গ্রেফতার : প্রতিবাদী কন্ঠ

আব্দুর রহমান :
  • প্রকাশিত সময় : রবিবার, ৮ অক্টোবর, ২০২৩
  • ১৭৮ পাঠক পড়েছে

আব্দুর রহমান : কুষ্টিয়া প্রেস ক্লাব কেপিসি’র সহ সভাপতি, আরটিভি’র স্টাফ রিপোর্টার শেখ হাসান বেলালের উপর হামলাকারী ২ সন্ত্রাসী গ্রেফতার। জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে কুষ্টিয়া শহরের কালীশংকরপুর (নিশান মোড় সংলগ্ন) এলাকার শাজাহান মালিথার ছেলে শামিম (৪৫) ও কালীশংকরপুর (কসাইপাড়া) এলাকার বিশারত হোসেন ওরফে বিশু কসাইয়ের ছেলে রবিন হোসেন (২৫) কুষ্টিয়া জেলা গোয়েন্দা পুলিশের হাতে গ্রেফতার। মূল আসামী ইমরান এখনও পলাতক রয়েছে। এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানায় একটি মামলা হয়েছে।

আসামী ইমরান ও শামীম ২ হাজার ফেন্সিডিলসহ গ্রেফতার হয়ে দীর্ঘদিন কারাগারে আটক ছিল। সম্প্রতি জেল থেকে বেরিয়ে সাংবাদিক বেলালের উপর হামলা চালায়। অপর আসামী রবিন এলাকার একজন চিহ্নিত মাদকাসক্ত। তারা নানা অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে।
তাৎক্ষণিকভাবে আহত সাংবাদিক বেলালের উপর হামলার তীব্র নিন্দা এবং অবিলম্বে গ্রেফতারের দাবী জানিয়েছেন প্রেস ক্লাব ও সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ। বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জননেতা মাহবুবউল আলম হানিফ এমপি, বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ এমপি, কুষ্টিয়া জেলা প্রশাসক এহেতেশাম রেজা, পুলিশ সুপার এএইচ এম আবদুর রকিব, RAB -১২ এর সিপিসি-১ কুষ্টিয়ার সিও, অতিরিক্ত পুলিশ সুপার পলাশ কান্তি নাথ, মডেল থানার অফিসার ইনচার্জ আশিকুর রহমান সার্বিক খোঁজ খবর নিয়েছেন। আহত সাংবাদিক শেখ হাসান বেলাল বর্তমানে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। সুষ্ঠুভাবে অপারেশন শেষে বর্তমানে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।
বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওমর ফারুক, সহ-সভাপতি আফরোজা আক্তার ডিউ, মহাসচিব দীপ আজাদ, কুষ্টিয়া প্রেস ক্লাব কেপিসি’র সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব, সাধারণ সম্পাদক সোহেল রানা, সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সাধারণ সম্পাদক মাহমুদ হাসানসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ পৃথক পৃথকভাবে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
হামলার ক্লু উদ্ধার এবং ঘটনার ৩ ঘন্টার মধ্যে আসামি গ্রেফতার হওয়ায় আজ বেলা ১২ টার সময় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মহাসড়কে মানববন্ধন ও বিক্ষোভের কর্মসূচি প্রত্যাহার করেছে কুষ্টিয়া প্রেস ক্লাব কেপিসি ও সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়া।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2021-2022 । প্রতিবাদী কন্ঠ
Design and Developed by DONET IT
SheraWeb.Com_2580