বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন : প্রতিবাদী কন্ঠ প্রকাশিত সংবাদের প্রতিবাদ: প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় জমিজমা সংক্রান্তের জেরে জখম ও লুটপাট :আদালতে মামলা : প্রতিবাদী কন্ঠ শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার বন্দে দুই বোনের নামে কুষ্টিয়া কোর্টে মামলা : প্রতিবাদী কন্ঠ সমন্বিত যোগ্যতায় এগিয়ে থাকায় আইসিটি’র লেকচারার পদে ফিরোজা নাজনীনের সুপারিশ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় পাথর বোঝাই ট্রাক উল্টে চালক ও হেলপারের মৃত্যু : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া ভেড়ামারায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ : প্রতিবাদী কন্ঠ অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত ১ কুষ্টিয়া পদ্মা নদীতে নৌ পুলিশের উপর সন্ত্রাসীদের হামলায় ওসি সহ গুলিবিদ্ধ ৫ : প্রতিবাদী কন্ঠ

কুষ্টিয়ায় ভেজাল খাদ্য প্রতিরোধে ভ্রাম্যমান ল্যাবরেটরি ভ্যানের যাত্রা শুরু : প্রতিবাদী কন্ঠ

রেদোয়ানুল হক সবুজ :
  • প্রকাশিত সময় : সোমবার, ৩ জুন, ২০২৪
  • ১৫৬ পাঠক পড়েছে

রেদোয়ানুল হক সবুজ : কুষ্টিয়ায় ভেজাল খাদ্য প্রতিরোধে ভ্রাম্যমান ল্যাবরেটরি ভ্যানের যাত্রা শুরু হল। খাদ্যে ভেজাল দেয়া থাকলে সহজেই সনাক্ত করে ফেলবে মোবাইল ল্যাবরেটরি ভ্যান। খুলনা বিভাগের জন্য ছোট সাইজের এমন একটি অত্যাধুনিক ভ্যানে যাত্রা শুরু হলো কুষ্টিয়া থেকে। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের এই পরীক্ষাগারে খাদ্যপণ্যের বিশুদ্ধতা যাচাইয়ে ৩১ ধরনের পরীক্ষা করা সম্ভব হবে। মিলবে তাৎক্ষণিক ফলাফল, নেয়া হবে আইনগত ব্যবস্থাও।
গত সোমবার কুষ্টিয়া শিল্পকলায় বিভাগীয় পর্যায়ে নিরাপদ খাদ্য বিষয়ক জনসচেতনতামূলক কর্মশালায় আনা হয় ভ্যানটি। কর্মশালায় সভাপতিত্ব করেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান জাকারিয়া। ভ্রাম্যমাণ এই ল্যাবরেটরির কার্যক্রম সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য (অতিরিক্ত সচিব) আবু নূর মো. শামসুজ্জামান জানান, দুধ, মধু ও বিভিন্ন ধরনের মসলায় ভেজালসহ ৩১ ধরনের পরীক্ষা এই ভ্রাম্যমাণ ল্যাবরেটরিতে করা যাবে। শামসুজ্জামান বলেন, গাড়িগুলো বিভিন্ন মার্কেটের সামনে যাবে। সেখানে নমুনা সংগ্রহের পর ভেজাল থাকলে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য এবং বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ। এ ছাড়া বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য মো. রেজাউল হক চৌধুরী, মো. কামারুল আরেফিন, আব্দুুর রউফ ও জেলা প্রশাসক মো. এহেতেশাম রেজা।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2021-2022 । প্রতিবাদী কন্ঠ
Design and Developed by DONET IT
SheraWeb.Com_2580