শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়া ডিবি পুলিশের ওপর হামলা: ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলা কুষ্টিয়া দৌলতপুরে জাতীয় যুব দিবস পালিত : প্রতিবাদী কন্ঠ মাদ্রাসার সাইনবোর্ড লাগিয়েই তুলে নিল বরাদ্দের টাকা -নেই কোন অবকাঠামো : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন : প্রতিবাদী কন্ঠ প্রকাশিত সংবাদের প্রতিবাদ: প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় জমিজমা সংক্রান্তের জেরে জখম ও লুটপাট :আদালতে মামলা : প্রতিবাদী কন্ঠ শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার বন্দে দুই বোনের নামে কুষ্টিয়া কোর্টে মামলা : প্রতিবাদী কন্ঠ সমন্বিত যোগ্যতায় এগিয়ে থাকায় আইসিটি’র লেকচারার পদে ফিরোজা নাজনীনের সুপারিশ : প্রতিবাদী কন্ঠ

কুষ্টিয়ার প্রথম সারির করোণা যোদ্ধা ডা. মুছা কবির করোনায় আক্রান্ত

মোঃ সুজন ইসলাম:
  • প্রকাশিত সময় : বুধবার, ১৬ জুন, ২০২১
  • ৮১৪ পাঠক পড়েছে

কুষ্টিয়ার প্রথম সারির করোণা যোদ্ধা ডা. মুছা কবির আজ করোনায় আক্রান্ত। আজ বুধবার সকালে অ্যান্টিজেন পরীক্ষায় সকলের প্রিয় মানবিক ডাক্তার মুসা কবিরের শরীরে করোনা পজিটিভ ধরা পড়েছে।

তিনি একজন চিকিৎসক বললে ভুল হবে, তিনি অনেক গুণে গুণান্বিত সকলের প্রিয় একজন ব্যক্তি ও একজন মানবতার ফেরিওয়ালা। করোনার এই মহামারীর দুর্দিনে তিনি যে অক্লান্ত পরিশ্রম করে গেছেন তা কুষ্টিয়াবাসীর ভোলার কথা নয়। সদা হাস্যজ্জল প্রাণপ্রিয় এই মানুষটি দীর্ঘদিন ধরে করোণা ওয়ার্ডে করোণা রোগীদের সেবা দিয়ে গেছেন আজ তিনি নিজেই করোনায় আক্রান্ত।

করোনাকালে তার কাছে সমগ্র কুষ্টিয়াবাসীর ঋণ শোধ করাটাও অসম্ভব। রাত নেই দিন নেই, যখন প্রয়োজন তখনই ডা. এ. এস. এম. মুসা কবির কুষ্টিয়া জেনারেল হাসপাতালের কোভিড ওয়ার্ডে হাজির হন। ইতিপূর্বে তার বাবা-মা দুজনেই করোনায় আক্রান্ত হয়েছিলেন, কিন্তু তবুও উনি ভয় পেয়ে পিছিয়ে যাননি।

শুধু এই করোনা নয়, ২০১৯ সালের ডেঙ্গু মহামারীতেও হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডের দায়িত্বও তুলে নিয়েছিলেন নিজের কাঁধে। চলমান করোনার মৃত্যু ঝুঁকিকে সামনে নিয়ে মানুষের জন্য নিরলস ভাবে পরিশ্রম করে চলেছেন। ইনিই সেই মুসা কবির, যিনি শুধুমাত্র একজন চিকিৎসকই নন, তিনি জনগণের সেবায় সর্বদা নিয়োজিত একজন খাদেম।

কুষ্টিয়াবাসীর এখন একটাই প্রশ্ন ডাক্তার মুসা কবির যে করোণা ওয়ার্ডের রোগীদের সেবা-যত্ন করছিলেন। কিন্তু তিনি তো এখন হোম আইসোলেশন এ আছেন। তার পরিবর্তে অন্য কোন ডাক্তার কি তার মত সেবা দিতে পারবেন করোনা রোগীদের জন্য। কুষ্টিয়াবাসী ডাক্তার মুসা কবিরের জন্য দোয়া প্রার্থনা করে বলেন, তিনি যেন অতি দ্রুত সুস্থ হয়ে উঠে আবারও করোণা রোগীদের পাশে গিয়ে দাঁড়াক এটাই আমাদের কাম্য।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2021-2022 । প্রতিবাদী কন্ঠ
Design and Developed by DONET IT
SheraWeb.Com_2580