সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন : প্রতিবাদী কন্ঠ প্রকাশিত সংবাদের প্রতিবাদ: প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় জমিজমা সংক্রান্তের জেরে জখম ও লুটপাট :আদালতে মামলা : প্রতিবাদী কন্ঠ শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার বন্দে দুই বোনের নামে কুষ্টিয়া কোর্টে মামলা : প্রতিবাদী কন্ঠ সমন্বিত যোগ্যতায় এগিয়ে থাকায় আইসিটি’র লেকচারার পদে ফিরোজা নাজনীনের সুপারিশ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় পাথর বোঝাই ট্রাক উল্টে চালক ও হেলপারের মৃত্যু : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া ভেড়ামারায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ : প্রতিবাদী কন্ঠ অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত ১

কুষ্টিয়া বিত্তিপাড়া বাজারে স্যানিটারী ইন্সপেক্টর থাকতেও নেই কোন মনিটরিং ব্যবস্থা : প্রতিবাদী কন্ঠ

প্রতিবাদী কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : শনিবার, ৫ মার্চ, ২০২২
  • ৬০৩ পাঠক পড়েছে
প্রতিবাদী কণ্ঠ ডেস্ক : কুষ্টিয়া ইবি থানার বিত্তিপাড়া বাজারে অস্বাস্থ্যকর পরিবেশে পশু জবাই করে মাংস বিক্রয় চলছে কোন প্রকার তালিকা ছাড়াই । স্যানিটারী ইন্সপেক্টর বাবুলের যোগসাজশে বিভিন্ন গ্রাম থেকে মরা, অসুস্থ, রোগা ক্রান্ত, ছোট খাটো গরু ছাগল ক্রয় করে এনে অসাস্থ্যকর পরিবেশে জবাই করে মাংস বিক্রয় করে যাচ্ছে। নিয়ম অনুযায়ী পশু জবাই করার লাইসেন্স, গরম পানি, পশু রাখার শেড, পশুর রেস্টরুম, জবাই শেড, জবাই করার পর পরীক্ষাগার, ডাক্তার, ইন্সপেক্টর, জবাই করার হুজুর, ক্লিনার গার্ড ও মাংসের গায়ে সিল থাকতে হবে। যার কোনটাই সেখানে নেই।যেখানে সেখানে জবাই করে টেবিলের উপর বসে কসাইখানা বানিয়ে বিক্রি করে যাচ্ছেন মাংস। এতে পরিবেশ মারাত্মকভাবে হুমকির মুখে পড়েছে।
সূত্র জানায়, উজানগ্রাম ইউনিয়নের সেনিটারি ইন্সপেক্টর বাবুলকে ম্যানেজ করে অসাধু ব্যাবসায়ীরা সিন্ডেকেটের মাধ্যমে ব্যবসা চালিয়ে যাচ্ছে। উক্ত বাজারে রবিবার ও বৃহস্পতিবার দু’দিন পানের বাজার বসে। সপ্তাহে চারদিন অন্য বাজার বসে। আর এই বাজারের দিনে অসাধু মাংস বিক্রেতারা যুগ যুগ ধরে অস্বাস্থ্যকর পরিবেশে পশু জবাই করে বিক্রয় করছে । পশু জবাই নিয়ন্ত্রণ ও মানসম্মত মাংস সরবরাহ নিশ্চিত করতে সরকারি আইন থাকলেও এর কোন প্রয়োগ নেই। এতে নিরাপদ ও স্বাস্থ্যসম্মত মাংস পাওয়া এখন অনিশ্চিত বলে জনসাধারনের অভিযোগ। এ বিষয়ে বনগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান সানোয়ার হোসেনকে জিজ্ঞাসা করলে তিনি বলেন, আমি সদ্য দায়িত্ব গ্রহণ করেছি বিষয়টি আমি দেখব।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2021-2022 । প্রতিবাদী কন্ঠ
Design and Developed by DONET IT
SheraWeb.Com_2580