শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন : প্রতিবাদী কন্ঠ প্রকাশিত সংবাদের প্রতিবাদ: প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় জমিজমা সংক্রান্তের জেরে জখম ও লুটপাট :আদালতে মামলা : প্রতিবাদী কন্ঠ শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার বন্দে দুই বোনের নামে কুষ্টিয়া কোর্টে মামলা : প্রতিবাদী কন্ঠ সমন্বিত যোগ্যতায় এগিয়ে থাকায় আইসিটি’র লেকচারার পদে ফিরোজা নাজনীনের সুপারিশ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় পাথর বোঝাই ট্রাক উল্টে চালক ও হেলপারের মৃত্যু : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া ভেড়ামারায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ : প্রতিবাদী কন্ঠ অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত ১ কুষ্টিয়া পদ্মা নদীতে নৌ পুলিশের উপর সন্ত্রাসীদের হামলায় ওসি সহ গুলিবিদ্ধ ৫ : প্রতিবাদী কন্ঠ

কুষ্টিয়া পদ্মা নদী থেকে খোকনের অবৈধ বালি উত্তোলনে হুমকিতে কুষ্টিয়া-ঈশ্বরদী সড়ক : প্রতিবাদী কন্ঠ

প্রতিবাদী কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারী, ২০২২
  • ৭৪৫ পাঠক পড়েছে

প্রতিবাদী কণ্ঠ ডেস্ক : কুষ্টিয়া মিরপুর উপজেলার তালবাড়িয়া রানাখড়িয়া এলাকার পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ পাওয়া গেছে। জানা যায়, পদ্মা নদীর পাড় কেটে ফিলিং বালি উত্তোলন করে ড্রাম ট্রাক ও টলিতে করে বিক্রয় করছে খোকন নামের এক প্রভাবশালী ব্যাক্তি। এই বালি উত্তোলন কারনে নদী ভাঙন তীব্র হচ্ছে। ইতিমধ্যে কয়েক হাজার একর আবাদি জমি, বাড়ি ঘর, শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান নদী গর্ভে বিলীন হয়ে গেছে। আর একশ গজ ভাঙলে নদী গর্ভে বিলীন হতে পারে কুষ্টিয়া-ঈশ্বরদী মহা সড়ক। এবিষয়ে বালি উত্তোলনের সময় কেউ কোন স্লিপ দেখাতে রাজি হননি।

স্থানীয়রা জানান, এই বালি উত্তোলন করছে শহরের প্রভাবশালী ব্যবসায়ী খোকন। তবে সেখান থেকে ঝিনুক বালি মহাল নামের প্রতিষ্ঠানের প্রোপাইটর লিটন বলেন, এই বালি উত্তোলনের বিষয়ে খোকন কিছু জানেন না। আমি এই বালি মহালের মালিক আমি। খোকন আমার ভাইরা। এবিষয়ে নিউজ প্রকাশ না করার অনুরোধ জানান তিনি।

এবিষয়ে মিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো: আব্দুল কাদের এর মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি বিষয়টি সম্পর্কে তেমনটি অবগত নই। তবে বিষয়টি সত্য হলে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2021-2022 । প্রতিবাদী কন্ঠ
Design and Developed by DONET IT
SheraWeb.Com_2580