বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন : প্রতিবাদী কন্ঠ প্রকাশিত সংবাদের প্রতিবাদ: প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় জমিজমা সংক্রান্তের জেরে জখম ও লুটপাট :আদালতে মামলা : প্রতিবাদী কন্ঠ শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার বন্দে দুই বোনের নামে কুষ্টিয়া কোর্টে মামলা : প্রতিবাদী কন্ঠ সমন্বিত যোগ্যতায় এগিয়ে থাকায় আইসিটি’র লেকচারার পদে ফিরোজা নাজনীনের সুপারিশ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় পাথর বোঝাই ট্রাক উল্টে চালক ও হেলপারের মৃত্যু : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া ভেড়ামারায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ : প্রতিবাদী কন্ঠ অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত ১ কুষ্টিয়া পদ্মা নদীতে নৌ পুলিশের উপর সন্ত্রাসীদের হামলায় ওসি সহ গুলিবিদ্ধ ৫ : প্রতিবাদী কন্ঠ

কুষ্টিয়ার মহাসড়কের পাশে জমছে ময়লার স্তূপ, ভোগান্তিতে সাধারণ মানুষ

কুষ্টিয়া প্রতিনিধি
  • প্রকাশিত সময় : বুধবার, ২০ জানুয়ারী, ২০২১
  • ৯৭১ পাঠক পড়েছে

কুষ্টিয়া জেলার রাজবাড়ী-টু-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের মন্ডল তেলপাম ও মোল্লাতেঘরিয়া মোড়ের দুই জায়গার মাঝখানে কয়েকটি স্থানে নিয়মিত ময়লা ফেলা হচ্ছে। এতে ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ। মানুষের এমন ভোগান্তি থাকা সত্ত্বেও কর্তৃপক্ষ কোনো কার্যকরী পদক্ষেপ নিচ্ছে না বলে অভিযোগ অনেকের।

কুষ্টিয়া পৌরসভার নির্দিষ্ট জায়গায় আবর্জনা ফেলার নির্দেশনা থাকলেও নিয়মিত সেখানে ময়লা ফেলা হচ্ছে না। এছাড়াও হাজী শরীয়তুল্লাহ ইয়াতিম খানার পাশে মোল্লাতেঘরিয়া এলাকায় ময়লা ফেলা হচ্ছে।

লাহিনী বটতলা থেকে নিয়মিত বাসে করে অফিসে যান সেই সব অফিসকর্মীরা বলেন, দীর্ঘদিন ধরে দেখছি এখানে ময়লা ফেলা হয়। এতে দুর্ভোগ হলেও এ সমস্যা সমাধানে কেউ এগিয়ে আসছে না।

খাদিজা ইসলাম (মায়া) নামের এক পথচারী বলেন, এ রাস্তা দিয়ে (মসজিদে নিয়মিত নামাজ পড়তে) অনেক মুসল্লী চলাচল করেন। আমরাও নিয়মিত এই রাস্তা দিয়ে আসা-যাওয়া করি। আমাদের চলাফেরায় খুবই কষ্ট হয়। এই জায়গায় আসলে মুখে কাপড় দিলেও কাপড় ভেদ করে নোংরা দুর্গন্ধ নাকের মধ্যে চলে আসে। এতে আমাদের খুবই অসুবিধা হচ্ছে।

সরোজমিনে স্থানটিতে গেলে দেখা যায়, যে মোল্লাতেঘরিয়া ঢাকা রোড় সংলঙ্গ একটি এতিমখানা ও লিল্লাহ বোর্ডি এবং মুসল্লিদের নামাজ পড়ানোর জন্য একটি মসজিদ রয়েছে। এস্থানটির ময়লা সড়কে ছড়িয়ে পড়ে আছে। এতিমখানার শিশু বাচ্চারা বলেন, আমরা এখানে দুর্গন্ধের কারণে থাকতে পারিনা। অনেক সময় খাওয়া-দাওয়া করতে পারিনা। সব সময় দুর্গন্ধ বের হয় আর এই দুর্গন্ধে অনেকে অসুস্থ হয়।

উক্ত এলাকায় বসবাসরত চাকুরীজীবী বাসিন্দা জানান, স্থানটিজুড়ে দুর্গন্ধ ছড়িয়ে পড়ে, যার ফলে টিকে থাকা দায় হয়ে যায়। দিনের পর দিন স্থানটি ময়লার ভাগাড়ে পরিণত হলেও এ সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যথাযথ পদক্ষেপ নিচ্ছে না।

ওই এলাকার ময়লার স্তূপ অপসারণের বিষয়ে দাবি জানান এলাকার বসবাসরত জনগণ।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2021-2022 । প্রতিবাদী কন্ঠ
Design and Developed by DONET IT
SheraWeb.Com_2580