শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শীর্ষ চরমপন্থী সন্ত্রাসী লিপটনের সেকেন্ড ইন কমান্ড বোমা মাসুম অস্ত্রসহ আটক : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া কুমারখালীতে অবৈধভাবে জমির মাটি ভাটায় বিক্রি : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া বটতৈল ইউনিয়নে আ’লীগের পোস্টধারী নেতাদের অতর্কিত হামলা ও নাটক সাজানোর অভিযোগ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার : প্রতিবাদী কন্ঠ মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে কমিশনে টেন্ডার বাণিজ্যের অভিযোগ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ সাহা : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক : প্রতিবাদী কন্ঠ শীর্ষ চরমপন্থি নেতা লিপ্টনের জামিন বাতিল দাবিতে হাজারো মানুষের বিক্ষোভ : প্রতিবাদী কন্ঠ চুয়াডাঙ্গার শিক্ষা প্রকৌশলী কমিশন বাণিজ্যে গড়েছেন সম্পদের পাহাড় : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় হাসপাতালের পুকুর থেকে যুবতীর লাশ উদ্ধার : প্রতিবাদী কন্ঠ

কুষ্টিয়ায় দুর্বৃত্তের গুলিতে জামাত নেতা মোস্তফার সহযোদ্ধা খুন -আটক -৪

প্রতিবাদী কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : শুক্রবার, ২৪ সেপ্টেম্বর, ২০২১
  • ১০৬০ পাঠক পড়েছে

কুষ্টিয়া সদর উপজেলার ভাদালিয়া দরবেশপুর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে আলমপুর ইউনিয়নের জামায়াতের সেক্রেটারি মোস্তফার দলীয় ব্যক্তি রাজু আহম্মেদ (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে এ হত্যাকাণ্ড ঘটে। পুলিশ এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে আটক করেছে। কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বিরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ ও এলাকাবাসী জানায়, গভীর রাতে প্রতিপক্ষ গ্রুপের লোকজন অকস্মাৎ রাজুর বাড়ি ঘেরাও করে এবং বাড়িতে প্রবেশের পর ঘুমন্ত রাজুকে ডেকে নিয়ে দুর্বত্তরা তার উপর গুলি চালায়। এতে গুলিবিদ্ধ রাজু মাটিতে লুকিয়ে পড়েন। পরে পরিবারের লোকজন ও স্থানীয়রা গুলিবিদ্ধ রাজুকে উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত রাজু দরবেশপুর গ্রামের মুন্তা মন্ডলের ছেলে। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন।

দরবেশপুর এলাকায় খোঁজ নিয়ে দেখা গেছে বক্কর গ্রুপ ও জামাত নেতা গোলাম মোস্তফা গ্রুপের কোন লোকজন বাড়িতে নেই সবাই গা ঢাকা দিয়েছে। তারা এটাও বলেন প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য এই ন্যাক্কারজনক ঘটনা ঘটাতেও পারে গোলাম মোস্তফা। এই গোলাম মোস্তফা ইতিপূর্বে জামাত ইসলামের পক্ষ থেকে আলামপুর ইউপির চেয়ারম্যান পদে নির্বাচন করেছিলেন। হত্যার বিষয়টি ঊর্ধ্বতন মহলের সুষ্ঠু তদন্তের স্বার্থে জামাত নেতা গোলাম মোস্তফার পারিবারিক তদন্ত অতি জরুরী।

এদিকে এ ঘটনায় নিহতের পরিবার ও এলাকাবাসীর মধ্যে চরম ভীতি দেখা দিয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠিয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা হয়নি। তবে মামলা দায়েরর প্রস্তুতি চলছিল বলে পুলিশ জানিয়েছে। এদিকে পুলিশ অভিযান চালিয়ে শুক্রবার ভোরে চারজনকে আটক করা হয়েছে বলে থানার ওসি সাব্বিরুল আলম জানান।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2021-2022 । প্রতিবাদী কন্ঠ
Design and Developed by DONET IT
SheraWeb.Com_2580