বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়া বিএটিবি তামাক ক্রয় অবৈধভাবে কাজ দখলে নিতে গিয়ে প্রতিরোধের শিকার সুমন : প্রতিবাদী কন্ঠ আরিফুর রহমান সুমনের অভিযোগ মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত : বিশিষ্ট তামাক ব্যবসায়ী সিহাব উদ্দিনের প্রতিবাদ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ার শিল্পোদ্যোক্তা আলাউদ্দিন আহমেদ ‘শতাব্দী পুরুষ’ সম্মাননায় ভূষিত : প্রতিবাদী কন্ঠ শীর্ষ চরমপন্থী সন্ত্রাসী লিপটনের সেকেন্ড ইন কমান্ড বোমা মাসুম অস্ত্রসহ আটক : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া কুমারখালীতে অবৈধভাবে জমির মাটি ভাটায় বিক্রি : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া বটতৈল ইউনিয়নে আ’লীগের পোস্টধারী নেতাদের অতর্কিত হামলা ও নাটক সাজানোর অভিযোগ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার : প্রতিবাদী কন্ঠ মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে কমিশনে টেন্ডার বাণিজ্যের অভিযোগ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ সাহা : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক : প্রতিবাদী কন্ঠ

একাধিক মামলার আসামী বিন্দু মাসির মাদক ব্যবসায় ধ্বংসের পথে যুব সমাজ : প্রতিবাদী কন্ঠ

রেদোয়ানুল হক সবুজ :
  • প্রকাশিত সময় : শুক্রবার, ২৮ জুলাই, ২০২৩
  • ৩৪৪ পাঠক পড়েছে

রেদোয়ানুল হক সবুজ :
প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে কুষ্টিয়া পৌর ১৮ নং ওয়ার্ডের বাসিন্দা একাধিক মামলার আসামি ও চিহ্নিত মাদক ব্যবসয়ী রোকেয়া খাতুন ওরফে বিন্দুমাসীর রমরমা মাদক ব্যবসার ফলে ধ্বংসের পথে যুব সমাজ। একাধিকবার প্রশাসনের হাতে গ্রেপ্তারের পরও বিন্দুমাসীর মাদক বিক্রির দৌরাত্ম কিছুতেই কমানো যাচ্ছে না বলে অভিযোগ স্থানীয়দের। চলমান মাদক বিরোধী অভিযানকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে পশ্চিম মজমপুর মুনসুরশাহ্ মাজার এলাকার গোলাম মোস্তফা ড্রাইভার ওরফে মরার স্ত্রী রোকেয়া খাতুন ওরফে বিন্দুমাসী দিনে দুপুরে অবাধে অবৈধ মাদক বিক্রি করছে। তার বিরুদ্ধে প্রায় ১৫টির অধিক মাদক মামলা ও একটি অস্ত্র মামলা রয়েছে যা বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে।
সূত্রে জানা যায়, কুষ্টিয়া পৌর এলাকায় রমরমা মাদক ব্যবসার নিয়ন্ত্রণ করছে মাদকের ডিলার বিন্দুমাসি একাধিকবার পুলিশের কাছে গ্রেপ্তার হলেও জামিনে বেরিয়ে এসে ফের আবারও মাদক ব্যবসায় জড়িয়ে পরেছে। বর্তমানে তিনি এলাকার বড় গাঁজা ও ইয়াবার ডিলার হিসেবে পরিচিত হওয়ায় জেলার বিভিন্ন স্থানে মাদক সরবরাহ করে যাচ্ছে। স্থানীয় কিছু ব্যক্তি জানান, মাদক এই রাষ্ট্র ও সমাজের মারাত্মক একটি ব্যাধি। রোকেয়া খাতুন ওরফে বিন্দুমাসী আসলেই একজন প্রকৃত মাদক ব্যবসায়ী। মূলত মুদি দোকানে আড়ালে এই মাদক ব্যবসা করছেন তিনি। বর্তমান পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষণ করে স্থানীয়রা বলেন, ২০০৯/২০১০ সাল থেকে মাদক ব্যবসা করেই রোকেয়া খাতুন ওরফে বিন্দুমাসী লক্ষ লক্ষ টাকার মালিক হয়ে গেছেন। পুলিশ একাধিকবার গ্রেপ্তার করলেও টাকার বিনিময়ে ছাড়া পেয়ে আবার সেই মাদক ব্যবসায় জড়িয়ে পরে।
এ বিষয়ে রোকেয়া খাতুন ওরফে বিন্দুমাসীর সাথে মুঠো ফোনে কথা হলে তিনি বলেন আমার নামে মামলা আছে, আমি মাদক ব্যবসা করি মামলা চলাতে খরচ হয় এই কারণে আমি মাদক ব্যবসা করি, আমার নামে লেখালেখি করে কিছুই করতে পারবেন না, আমি মাসোহারা দিয়ে ব্যবসা করি। এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। মাদক ব্যবসায়ী যত শক্তিশালিই হোক না কেনো তাকে ছাড় দেওয়া হবে না।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2021-2022 । প্রতিবাদী কন্ঠ
Design and Developed by DONET IT
SheraWeb.Com_2580