মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন : প্রতিবাদী কন্ঠ প্রকাশিত সংবাদের প্রতিবাদ: প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় জমিজমা সংক্রান্তের জেরে জখম ও লুটপাট :আদালতে মামলা : প্রতিবাদী কন্ঠ শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার বন্দে দুই বোনের নামে কুষ্টিয়া কোর্টে মামলা : প্রতিবাদী কন্ঠ সমন্বিত যোগ্যতায় এগিয়ে থাকায় আইসিটি’র লেকচারার পদে ফিরোজা নাজনীনের সুপারিশ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় পাথর বোঝাই ট্রাক উল্টে চালক ও হেলপারের মৃত্যু : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া ভেড়ামারায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ : প্রতিবাদী কন্ঠ অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত ১

ইবি সাংবাদিক সমিতির নির্বাচন ৭ নভেম্বর

কুষ্টিয়া প্রতিনিধি
  • প্রকাশিত সময় : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২০
  • ৯৪৩ পাঠক পড়েছে

ইসলামী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ইবিসাস) কার্যনির্বাহী পরিষদের নির্বাচন- ২০২০ শনিবার অনুষ্ঠিত হবে। নির্বাচনকে ঘিরে সমিতির সাংবাদিকদের মাঝে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
জানা যায়, ইবিসাসের সাধারণ সভার সিদ্ধান্ত অনুযায়ী প্রতি বছরের মতো ৭ নভেম্বর নির্বাচনের তারিখ ঘোষণা করা হয় ।
সকাল সাড়ে ১০টায় সামাজিক দূরত্ব বজায় রেখে বিশ্ববিদ্যালয় প্রেস কর্ণারে এ ভোটগ্রহণ শুরু হবে। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন ছাত্র উপদেষ্টা প্রফেসর ড. মোঃ সাইদুর রহমান।

সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিসের ভারপ্রাপ্ত পরিচালক মোঃ আতাউল হক ও সমিতির সাবেক সভাপতি সুজা উদ্দিন। এছাড়াও নির্বাচন পর্যাবেক্ষক হিসেবে দায়িত্ব পালন করবেন প্রক্টর প্রফেসর ড. পরেশ চন্দ্র বর্মণ।

পরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আব্দুস সালাম প্রধান অতিথি হিসেবে নির্বাচনের ফল ঘোষণা করবেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এসএম আব্দুল লতিফ।
সমিতির বর্তমান সভাপতি ইমরান শুভ্র বলেন, ‘ইতোমধ্যে নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আশা করি সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে।’

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2021-2022 । প্রতিবাদী কন্ঠ
Design and Developed by DONET IT
SheraWeb.Com_2580