বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়ায় ২০১টি ইটভাটার ১৮৪টিই অবৈধ: অভিযানের ধীরগতি ও ‘ম্যানেজ’ নিয়ে উদ্বেগ দেশের প্রথম জগতি রেলস্টেশটির রেল দিবসেও নেই আয়োজন কুষ্টিয়া ডিবি পুলিশের ওপর হামলা: ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলা কুষ্টিয়া দৌলতপুরে জাতীয় যুব দিবস পালিত : প্রতিবাদী কন্ঠ মাদ্রাসার সাইনবোর্ড লাগিয়েই তুলে নিল বরাদ্দের টাকা -নেই কোন অবকাঠামো : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন : প্রতিবাদী কন্ঠ প্রকাশিত সংবাদের প্রতিবাদ: প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় জমিজমা সংক্রান্তের জেরে জখম ও লুটপাট :আদালতে মামলা : প্রতিবাদী কন্ঠ

বাঁধ ভাঙা উচ্ছ্বাসে সাফ জয়ী নিলাকে কুষ্টিয়ায় উষ্ণ সংবর্ধনা : প্রতিবাদী কন্ঠ

রেদওয়ানুল হক সবুজ :
  • প্রকাশিত সময় : শনিবার, ১ অক্টোবর, ২০২২
  • ২৮৮ পাঠক পড়েছে

রেদওয়ানুল হক সবুজ : সাফ চ্যাম্পিয়নশিপ জয়ের পর নিজ জেলা কুষ্টিয়ায় পৌঁছে উষ্ণ সংবর্ধনা পেয়েছেন জাতীয় নারী ফুটবল দলের অন্যতম সদস্য নিলুফা ইয়াসমিন নিলা। তার কুষ্টিয়ায় আগমনকে ঘিরে বাঁধ ভাঙা উচ্ছ্বাস প্রকাশ করেছেন জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। হৃদয়ের সবটুকু আবেগ উজাড় করে দিয়ে দু’হাত নাড়িয়ে জানিয়েছেন অভিনন্দন।

এ সময় নেভি ব্লু রঙের টি-শার্ট আর কালো চশমা পরা নিলুফা ইয়াসমিন নিলাকে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা হাজারও মানুষ দুই হাত নেড়ে অভিনন্দন জানান।নিলাকে নিয়ে বের হওয়া শোভাযাত্রাটি শহর প্রদক্ষিণকালে শিশু, কিশোর, শিক্ষার্থী, যুব-বৃদ্ধ সবাই অভিনন্দন জানান। শনিবার বেলা ১২টার দিকে একটি সাদা রঙের সুসজ্জিত ছাদখোলা প্রাইভেটকারে চড়ে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে পৌঁছান নিলা।

 

এরপর সেখানে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ফুটবল কন্যা নিলাকে সংবর্ধনা ও সংক্ষিপ্ত আলোচনা সভায় নিলুফা ইয়াসমিন নিলা বলেন, বাংলাদেশ নারী ফুটবল দলের এ বিজয় দেশবাসীর প্রতি উৎসর্গ করেছি। যার হাত ধরে ফুটবলে এই আমি সেই ফাত্তা ভাই বেঁচে থাকলে তিনি আজ সবচেয়ে বেশি খুশি হতেন। আমার গুরু ফাত্তা ভাইয়ের কাছে আমি চিরকৃতজ্ঞ। সংবর্ধনা দেওয়ায় জেলা প্রশাসনসহ জেলা ক্রীড়া সংস্থা এবং সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন নিলা। তিনি আরও বলেন, বাফুফেসহ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের সার্বক্ষণিক খোঁজ-খবর নিচ্ছেন। তিনি আমাদের সবসময় প্রেরণা দিচ্ছেন।

আমরা তার কাছেও কৃতজ্ঞ। আগামীতে আমরা প্রধানমন্ত্রীর প্রেরণা ও দেশবাসীর ভালোবাসায় আরও সামনের দিকে এগিয়ে যাব। এ সময় কুষ্টিয়ার জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম, পুলিশ সুপার খাইরুল আলমসহ জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা ও গণমাধ্যমকমীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2021-2022 । প্রতিবাদী কন্ঠ
Design and Developed by DONET IT
SheraWeb.Com_2580