শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়া বিএটিবি তামাক ক্রয় অবৈধভাবে কাজ দখলে নিতে গিয়ে প্রতিরোধের শিকার সুমন : প্রতিবাদী কন্ঠ আরিফুর রহমান সুমনের অভিযোগ মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত : বিশিষ্ট তামাক ব্যবসায়ী সিহাব উদ্দিনের প্রতিবাদ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ার শিল্পোদ্যোক্তা আলাউদ্দিন আহমেদ ‘শতাব্দী পুরুষ’ সম্মাননায় ভূষিত : প্রতিবাদী কন্ঠ শীর্ষ চরমপন্থী সন্ত্রাসী লিপটনের সেকেন্ড ইন কমান্ড বোমা মাসুম অস্ত্রসহ আটক : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া কুমারখালীতে অবৈধভাবে জমির মাটি ভাটায় বিক্রি : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া বটতৈল ইউনিয়নে আ’লীগের পোস্টধারী নেতাদের অতর্কিত হামলা ও নাটক সাজানোর অভিযোগ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার : প্রতিবাদী কন্ঠ মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে কমিশনে টেন্ডার বাণিজ্যের অভিযোগ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ সাহা : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক : প্রতিবাদী কন্ঠ

কুষ্টিয়া বিএটিবি তামাক ক্রয় অবৈধভাবে কাজ দখলে নিতে গিয়ে প্রতিরোধের শিকার সুমন : প্রতিবাদী কন্ঠ

রেদোয়ানুল হক সবুজ :
  • প্রকাশিত সময় : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ৬ পাঠক পড়েছে

রেদোয়ানুল হক সবুজ : বৃটিশ আমেরিকান টোব্যাকোর মিরপুর লিফ ডিপোর শ্রমিক সরবরাহের জন্য পেশি শক্তির ব্যবহার করতে গিয়ে প্রতিরোধের শিকার হয়েছেন কুষ্টিয়া জেলা কৃষক দলের আহ্বায়ক কুষ্টিয়া জেলার বারখাদা এলাকার ত্রিমোহনীর মৃত বজলুর রহমানের ছেলে আরিফুর রখমান সুমন (৫০)।
গত শনিবার সকালে তিনি ভাড়াটে লোকজন নিয়ে লিফ ডিপোর কাজ দখলে নিতে গেলে প্রকৃত ঠিকাদারের শ্রমিক ও প্রশাসনের বাধার মুখে সেখান থেকে সরে আসেন। এ ঘটনার পর সেখানকার তালিকাভুক্ত বৈধ ঠিকাদার সিহাব উদ্দিনকে নিয়ে সুমন সরকার শহরের পাঁচ রাস্তার মোড়ে মানববন্ধনের আয়োজন করে নানা মিথ্যাচার করেন। সুমন দাবি করেন, সিহাব উদ্দিন লোকজন নিয়ে তার ঠিকাদারী কাজ দখলে নিতে সেখানে যান এবং তাকে পিস্তল দেখিয়ে হুমকি দেন।
এদিকে সিহাব উদ্দিন বলেন, কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার তালবাড়িয়া ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে অবস্থিত, এখানে শ্রমিক সরবরাহসহ অন্যান্য কাজের তিনি বৈধ ঠিকাদার। বিগত ৪৫ বছর ধরে তিনি সুনামের সঙ্গে এ ব্যবসা পরিচালনা করে আসছেন। তার সুনাম ক্ষুন্ন করতে সুমন সরকার মিথ্যাচার করে আসছেন। তিনি অভিযোগ করেন, সুমন তার প্রতিষ্ঠানে অনধিকারভাবে প্রবেশ করে শ্রমিকদের প্রভাবিত করার পাশাপাশি নিজেকে ভেন্ডর হিসেবে প্রতিষ্ঠিত করার অপচেষ্টা চালাচ্ছেন। সেখানে কাউকে অস্ত্র দেখানো বা হুমকি দেওয়ার মতো ঘটনা ঘটেনি।
তিনি আরও বলেন, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের (বিএটিবি) ভেন্ডরশিপ একটি কঠোর নীতিমালার মাধ্যমে পরিচালিত হয় এবং এটি কোনোভাবেই সহজলভ্য নয়। এখানে ব্যবসায়ীক অভিজ্ঞতা, সততা ও কথা ও কাজের মিল থাকা জরুরি। তিনি বলেন, প্রভাব খাটিয়ে, গায়ের জোরে এবং শ্রমিকদের ফাঁকি দিয়ে এখানে কাজ করার কোন সুযোগ নেই।
সিহাব উদ্দিন বলেন, তিনি বরাবরই আইনের প্রতি শ্রদ্ধাশীল, সে কারণে তিনি কুষ্টিয়া পুলিশ সুপার ও র‌্যাব-১২ কুষ্টিয়ার কোম্পানি কমান্ডারের বরাবর সুমন গংদের নামে লিখিত অভিযোগ করেন। তিনি জানান, সুমন এর আগেও পেশি শক্তির ব্যবহার করে জোরপূর্ক কাজ নিতে চাওয়ায় ২০২৪ সালের ১৫ আগস্ট পুলিশ সুপার, কুষ্টিয়া বরাবর ব্রিটিশ আমেরিকার টোব্যাকোর রিজিওনাল ম্যানেজার একটি অভিযোগ দায়ের করেন। বিএটি বাংলাদেশের বৈধ ঠিকাদার হিসেবে তিনিও সে সময় একই রকম অভিযোগ পুলিশ সুপার ও র‌্যাব বরাবর করেছিলেন।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2021-2022 । প্রতিবাদী কন্ঠ
Design and Developed by DONET IT
SheraWeb.Com_2580