শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়া বিএটিবি তামাক ক্রয় অবৈধভাবে কাজ দখলে নিতে গিয়ে প্রতিরোধের শিকার সুমন : প্রতিবাদী কন্ঠ আরিফুর রহমান সুমনের অভিযোগ মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত : বিশিষ্ট তামাক ব্যবসায়ী সিহাব উদ্দিনের প্রতিবাদ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ার শিল্পোদ্যোক্তা আলাউদ্দিন আহমেদ ‘শতাব্দী পুরুষ’ সম্মাননায় ভূষিত : প্রতিবাদী কন্ঠ শীর্ষ চরমপন্থী সন্ত্রাসী লিপটনের সেকেন্ড ইন কমান্ড বোমা মাসুম অস্ত্রসহ আটক : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া কুমারখালীতে অবৈধভাবে জমির মাটি ভাটায় বিক্রি : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া বটতৈল ইউনিয়নে আ’লীগের পোস্টধারী নেতাদের অতর্কিত হামলা ও নাটক সাজানোর অভিযোগ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার : প্রতিবাদী কন্ঠ মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে কমিশনে টেন্ডার বাণিজ্যের অভিযোগ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ সাহা : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক : প্রতিবাদী কন্ঠ

আরিফুর রহমান সুমনের অভিযোগ মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত : বিশিষ্ট তামাক ব্যবসায়ী সিহাব উদ্দিনের প্রতিবাদ : প্রতিবাদী কন্ঠ

প্রেস বিজ্ঞপ্তি :
  • প্রকাশিত সময় : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ১২ পাঠক পড়েছে

প্রেস বিজ্ঞপ্তি :
তামাক ক্রয়কে কেন্দ্র করে আরিফুর রহমান সুমনের আনা অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেছেন বিশিষ্ট তামাক ব্যবসায়ী সিহাব উদ্দিন। এক বিবৃতিতে সিহাব উদ্দিন বলেন, তিনি দীর্ঘ ৪৫ বছর ধরে সুনামের সঙ্গে ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানিতে (বিএটিবি) ব্যবসা পরিচালনা করে আসছেন। তার এই প্রতিষ্ঠিত সুনাম ক্ষুণ্ন করতে পরিকল্পিতভাবে তাকে ব্ল্যাকমেইল করার চেষ্টা করা হচ্ছে। তিনি অভিযোগ করেন, আরিফুর রহমান সুমন তার প্রতিষ্ঠানে অনধিকারভাবে প্রবেশ করে শ্রমিকদের প্রভাবিত করার পাশাপাশি নিজেকে ভেন্ডর হিসেবে প্রতিষ্ঠিত করার অপচেষ্টা চালাচ্ছেন।
সুমনের করা ‘অস্ত্র প্রদর্শন’ ও ‘হুমকি’ সংক্রান্ত অভিযোগ সম্পূর্ণ বানোয়াট উল্লেখ করে সিহাব উদ্দিন বলেন, “আমি কোনো ধরনের অস্ত্র প্রদর্শন বা গুলি করার হুমকি দিইনি। এমন কোনো ঘটনাই সেখানে ঘটেনি। এটি সম্পূর্ণ মিথ্যা ও সাজানো গল্প।”
তিনি আরও বলেন, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের (বিএটিবি) ভেন্ডরশিপ একটি কঠোর নীতিমালার মাধ্যমে পরিচালিত হয় এবং এটি কোনোভাবেই সহজলভ্য নয়। পূর্বে আতা সাহেব ভেন্ডর হিসেবে কাজ করলেও তার অনুপস্থিতিতে তিনি ‘ব্যাকআপ’ হিসেবে দায়িত্ব পালন করেছেন। অতীতে একই ধরনের ব্যবসায়িক অভিজ্ঞতা থাকার কারণেই তাকে এই দায়িত্ব দেওয়া হয়েছিল বলে দাবি করেন তিনি।
সিহাব উদ্দিনের ভাষ্য অনুযায়ী, সুমন যে দাবি করছেন তিনি দুই বছর ধরে বৈধভাবে এই কাজ করছেন, সেটি সঠিক নয়। “তার কোনো বৈধ ভেন্ডরশিপ নেই। বরং সে একটা ভুয়া ভেন্ডার কার্ড ছাপিয়ে জোরপূর্বক কাজ করার চেষ্টা করছেন বলে উল্লেখ করেন তিনি।
এছাড়া সুমনের বিরুদ্ধে শ্রমিকদের সঙ্গে প্রতারণার অভিযোগও তোলেন সিহাব উদ্দিন। তিনি দাবি করেন, “আগের শ্রমিকদেরও তিনি ফাঁকি দিয়েছেন, তার কোনো বিনিয়োগ নেই। এখানে শুধুই প্রভাব খাটিয়ে কাজ নেওয়ার চেষ্টা করেছেন।”
মানববন্ধনে দেওয়া বক্তব্য প্রসঙ্গে সিহাব উদ্দিন বলেন, এসব বক্তব্য জনমনে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা ছাড়া কিছুই নয়। তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিষয়টি সুষ্ঠু তদন্তের দাবি জানান।
উল্লেখ্য, এর আগে বিকেলে ৫ রাস্তার মোড়ে আয়োজিত এক মানববন্ধনে আরিফুর রহমান সুমন অভিযোগ করেন, তামাক ক্রয়কেন্দ্রে কাজ করতে গেলে সিহাব উদ্দিন তাকে পিস্তল দেখিয়ে হুমকি দেন। তবে সিহাব উদ্দিন তার এসব অভিযোগ জোরালোভাবে অস্বীকার করেছেন এবং এধরনের মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন কর্মকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির জন্য প্রশাসনের নিকট জোর দাবি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2021-2022 । প্রতিবাদী কন্ঠ
Design and Developed by DONET IT
SheraWeb.Com_2580