সোমবার, ২৫ মে ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত ১ কুষ্টিয়া পদ্মা নদীতে নৌ পুলিশের উপর সন্ত্রাসীদের হামলায় ওসি সহ গুলিবিদ্ধ ৫ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া বিএটিবি তামাক ক্রয় অবৈধভাবে কাজ দখলে নিতে গিয়ে প্রতিরোধের শিকার সুমন : প্রতিবাদী কন্ঠ আরিফুর রহমান সুমনের অভিযোগ মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত : বিশিষ্ট তামাক ব্যবসায়ী সিহাব উদ্দিনের প্রতিবাদ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ার শিল্পোদ্যোক্তা আলাউদ্দিন আহমেদ ‘শতাব্দী পুরুষ’ সম্মাননায় ভূষিত : প্রতিবাদী কন্ঠ শীর্ষ চরমপন্থী সন্ত্রাসী লিপটনের সেকেন্ড ইন কমান্ড বোমা মাসুম অস্ত্রসহ আটক : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া কুমারখালীতে অবৈধভাবে জমির মাটি ভাটায় বিক্রি : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া বটতৈল ইউনিয়নে আ’লীগের পোস্টধারী নেতাদের অতর্কিত হামলা ও নাটক সাজানোর অভিযোগ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার : প্রতিবাদী কন্ঠ

সাংবাদিকের ওপর হামলা, ছাত্রলীগ নেতার নামে মামলা

কুষ্টিয়া প্রতিনিধি
  • প্রকাশিত সময় : রবিবার, ৬ ডিসেম্বর, ২০২০
  • ৮৮৩ পাঠক পড়েছে

কুষ্টিয়ায় সংবাদ সংগ্রহকালে বেসরকারি টিভি চ্যানেল দিপ্ত টিভির কুষ্টিয়া প্রতিনিধি দেবেশ চন্দ্র সরকার এবং তার ক্যামেরা পারসনকে মারধর ও ক্যামেরা ছিনতাইয়ের ঘটনায় জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাদ আহম্মেদকে আসামি করে থানায় মামলা দায়ের করা হয়েছে।
রোববার কুষ্টিয়া মডেল থানায় মামলাটি দায়ের করেছেন ভুক্তভোগী সাংবাদিক। মামলা নম্বর-৯। এছাড়া মামলায় অজ্ঞাত ১৫/২০ জনকে আসামি করা হয়েছে।

বর্তমানে আহত সাংবাদিক দেবেশ চন্দ্র সরকার এবং তার সহযোগী ক্যামেরাম্যান হারুন কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মামলা সুত্রে জানা যায়, ৫ ডিসেম্বর সন্ধ্যায় কুষ্টিয়া শহরের এসবি পরিবহনের কাউন্টারে হামলার দৃশ্য ধারণ করতে গেলে জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদকের নেতৃত্বে দেবেশ চন্দ্র সরকার ও ক্যামেরাম্যান হারুনকে মারধর এবং ক্যামেরা ছিনতাই করা হয়।

কুষ্টিয়া মডেল থানার (ওসি, তদন্ত) মামুনুর রশীদ জানান, আমরা সংবাদকর্মীদের উপর হামলাকরীদের গ্রেপ্তার করার চেষ্টা চালিয়ে যাচ্ছি। খুব দ্রুতই তাদের আইনের আওতায় আনা হবে।
এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন কুষ্টিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীরা।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2021-2022 । প্রতিবাদী কন্ঠ
Design and Developed by DONET IT
SheraWeb.Com_2580