বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
শীর্ষ চরমপন্থী সন্ত্রাসী লিপটনের সেকেন্ড ইন কমান্ড বোমা মাসুম অস্ত্রসহ আটক : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া কুমারখালীতে অবৈধভাবে জমির মাটি ভাটায় বিক্রি : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া বটতৈল ইউনিয়নে আ’লীগের পোস্টধারী নেতাদের অতর্কিত হামলা ও নাটক সাজানোর অভিযোগ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার : প্রতিবাদী কন্ঠ মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে কমিশনে টেন্ডার বাণিজ্যের অভিযোগ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ সাহা : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক : প্রতিবাদী কন্ঠ শীর্ষ চরমপন্থি নেতা লিপ্টনের জামিন বাতিল দাবিতে হাজারো মানুষের বিক্ষোভ : প্রতিবাদী কন্ঠ চুয়াডাঙ্গার শিক্ষা প্রকৌশলী কমিশন বাণিজ্যে গড়েছেন সম্পদের পাহাড় : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় হাসপাতালের পুকুর থেকে যুবতীর লাশ উদ্ধার : প্রতিবাদী কন্ঠ

সংসদ নির্বাচনে কুষ্টিয়া জেলায় মোট ৪৬ জন মনোনয়ন পত্র জমা : প্রতিবাদী কন্ঠ

রেদোয়ানুল হক সবুজ :
  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩
  • ২০৫ পাঠক পড়েছে

রেদোয়ানুল হক সবুজ : দ্বাদশ সংসদ নির্বাচনে দেশ ব্যাপী মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন গত ৩০ তারিখ বৃহস্পতিবার। বিকাল ৫টার পর কুষ্টিয়া নির্বাচন অফিস সুত্রে জানা যায় কুষ্টিয়া জেলার ৪টি আসনে মোট ৪৬ জন প্রার্থী মনোনয়ন জমা দেন। এ সময় কুষ্টিয়া ১ আসনের দলীয় নৌকার কান্ডারী আ ক ম সরোয়ার জাহান বাদশা, কুষ্টিয়া ৩ আসনের নৌকার কান্ডারী আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ ও কুষ্টিয়া ৪ আসনের দলীয় নৌকার কান্ডারী ব্যারিষ্টার সেলিম আলতাফ জর্জ রিটার্ণিং কর্মকর্তার কাছে মনোনয়ন জমা দেন।

মনোনয়ন জমা দেওয়ার পর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি বলেন, সাধারণ দৃষ্টিতে এই নির্বাচন পেছানো বা আর পুনর্বিবেচনার কোনো সুযোগ নেই এবং ভোট নিয়ে কোনো চ্যালেঞ্জও নেই। কারণ, সাধারণ মানুষের উৎসাহ এবং উৎসব আমেজে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন হতে যাচ্ছে। ভয়েস অব অ্যামেরিকার প্রতিবেদন নিয়ে প্রশ্নের জবাবে হানিফ বলেন, সবরকম চেষ্টার পরও যদি কোনো দল নির্বাচনে না আসে তবে এই নির্বাচন পক্ষপাতমূলক বলা যাবে না। সেটা বাংলাদেশের এই নির্বাচনের বাস্তব চিত্র নয়। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুর ১২টায় নিজের মনোনয়নপত্র দাখিল শেষে হানিফ সাংবাদিকদের এসব কথা বলেন। মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে কুষ্টিয়া জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসকের কাছে কুষ্টিয়া-৩ সদর আসন থেকে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন মাহবুবউল আলম হানিফ। কুষ্টিয়া পিটিআই রোডের নিজ বাসভবন থেকে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে পায়ে হেটে রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি।

একই সময় কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনের আওয়ামী লীগ দলীয় প্রার্থী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ তার মনোনয়নপত্র কুষ্টিয়া জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক এহেতেশাম রেজার কাছে দাখিল করেন। এর আগে কুষ্টিয়া জেলা জাসদের সভাপতি গোলাম মহাসিন কুষ্টিয়া-৩ সদর আসনের দলীয় মনোনয়নপত্র জমা দেন। এছাড়াও জেলার অন্যান্য উপজেলায় বিভিন্ন দলের মনোনীত ও স্বতন্ত্র প্রার্থীরা তাদের মনোনয়পত্র সহকারী রিটার্নিং কর্মকর্তার নিকট জমা দিয়েছেন।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2021-2022 । প্রতিবাদী কন্ঠ
Design and Developed by DONET IT
SheraWeb.Com_2580