মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন : প্রতিবাদী কন্ঠ প্রকাশিত সংবাদের প্রতিবাদ: প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় জমিজমা সংক্রান্তের জেরে জখম ও লুটপাট :আদালতে মামলা : প্রতিবাদী কন্ঠ শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার বন্দে দুই বোনের নামে কুষ্টিয়া কোর্টে মামলা : প্রতিবাদী কন্ঠ সমন্বিত যোগ্যতায় এগিয়ে থাকায় আইসিটি’র লেকচারার পদে ফিরোজা নাজনীনের সুপারিশ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় পাথর বোঝাই ট্রাক উল্টে চালক ও হেলপারের মৃত্যু : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া ভেড়ামারায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ : প্রতিবাদী কন্ঠ অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত ১

মীর মশাররফ হোসেনের ১৭৬ তম জন্মবার্ষিকী উৎযাপন : প্রতিবাদী কন্ঠ

রেদোয়ানুল হক সবুজ :
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০২৩
  • ২১৮ পাঠক পড়েছে

‘বিষাদ সিন্ধু’র রচিয়তা ও বাংলা সাহিত্যের অন্যতম দিকপাল অমর কথা সাহিত্যিক মীর মশাররফ হোসেন এর ১৭৬ তম জন্ম বার্ষিকী উপলক্ষে কুষ্টিয়ার কুমারখালীতে ২ দিনব্যাপী অনুষ্ঠানের সমাপনী ছিলো গত মঙ্গলবার। বিকেল তিনটায় জেলা প্রশাসক এহতেশাম রেজার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মাহবুব উল আলম হানিফ। অন্যান্যদের মধ্যে বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ, কুষ্টিয়া সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ আমিনুল হক, গবেষক এ্যাড, লালিম হক, কুষ্টিয়া প্রেসক্লাব (কেপিসি) এর সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব, কুমারখালী সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত)বিনয় কুমার সরকার উপস্থিত ছিলেন। কুমারখালী উপজেলা সহকারী কমিশনার (ভুমি)আমিরুল আরাফাতের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার বিতান কুমার মন্ডল।


মশাররফ হোসেন এর বাস্তুভিটায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও মঞ্চ নাটকের আয়োজন করে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও জেলা প্রশাসন। বসে গ্রামীণ মেলা। মেলায় হরেকরকম পণ্যের পসরা সাজিয়ে বসেন ব্যবসায়ীরা। দূর দূরান্ত থেকে মেলায় পণ্য কিনতে হাজারো দর্শনার্থী ভীড় করেন মেলা প্রাঙ্গনে। আজ মঙ্গলবার রাতে কুমারখালী বিজয় নাট্যগোষ্ঠীর পরিবেশনায় কবির লেখা ‘জমিদার দর্পণ’ নাটক মঞ্চায়নের মধ্যদিয়ে শেষ হয়। সোমবার (১৩ নভেম্বর) ঐতিহ্যবাহী লাঠিখেলা শেষে বিকেল ৪ টায় আলোচনা সভার মধ্য দিয়ে অনুষ্ঠান মালার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. এহেতেশাম রেজা। উল্লেখ্য, ১৮৬৯ সালে লেখা মীর মশাররফ হোসেনের ‘রত্নবতী’ উপন্যাসটি ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল। এরপর ১৮৮৫ সালে তিনি ‘বিষাদ সিন্ধু’ রচনা করেন। মীর মশাররফ হোসেনে ১৮৪৭ সালের ১৩ নভেম্বর কুষ্টিয়ার কুমারখালী উপজেলার লাহিনীপাড়ায় জন্মগ্রহণ করেন। তার বাবার নাম ছিল মীর মোয়াজ্জেম হোসেন, মার নাম ছিল দৌলতন নেসা। তিনি ১৯১১ সালের ১৯ ডিসেম্বর মারা যান।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2021-2022 । প্রতিবাদী কন্ঠ
Design and Developed by DONET IT
SheraWeb.Com_2580