বুধবার, ১১ মার্চ ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
শিরোনাম :
শীর্ষ চরমপন্থী সন্ত্রাসী লিপটনের সেকেন্ড ইন কমান্ড বোমা মাসুম অস্ত্রসহ আটক : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া কুমারখালীতে অবৈধভাবে জমির মাটি ভাটায় বিক্রি : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া বটতৈল ইউনিয়নে আ’লীগের পোস্টধারী নেতাদের অতর্কিত হামলা ও নাটক সাজানোর অভিযোগ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার : প্রতিবাদী কন্ঠ মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে কমিশনে টেন্ডার বাণিজ্যের অভিযোগ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ সাহা : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক : প্রতিবাদী কন্ঠ শীর্ষ চরমপন্থি নেতা লিপ্টনের জামিন বাতিল দাবিতে হাজারো মানুষের বিক্ষোভ : প্রতিবাদী কন্ঠ চুয়াডাঙ্গার শিক্ষা প্রকৌশলী কমিশন বাণিজ্যে গড়েছেন সম্পদের পাহাড় : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় হাসপাতালের পুকুর থেকে যুবতীর লাশ উদ্ধার : প্রতিবাদী কন্ঠ

বালু খেকো চেয়ারম্যান হান্নান মন্ডলের সন্ত্রাসী হামলার প্রতিবাদে কুষ্টিয়ার সাংবাদিকদের মানববন্ধন : প্রতিবাদী কণ্ঠ

প্রতিবাদী কন্ঠ ডেস্ক ।।
  • প্রকাশিত সময় : শনিবার, ২১ অক্টোবর, ২০২৩
  • ১৭২ পাঠক পড়েছে

প্রতিবাদী কণ্ঠ ডেস্ক : সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে কুষ্টিয়ায় মানববন্ধন করেছেন কুষ্টিয়া টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন। শনিবার বেলা সাড়ে ১১টায় কুষ্টিয়ার ৫ রাস্তার মোড় মুজিব চত্বরে এ মানববন্ধন থেকে সাংবাদিকরা ৭২ ঘন্টার মধ্যে হামলাকারীদের গ্রেফতারের আলটিমেটাম দিয়েছেন। কুষ্টিয়া টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি মো. জাহিদুজ্জামান আল্টিমেটাম ঘোষণা দিয়ে বলেন, এ সময়ের মধ্যে আসামি গ্রেফতার না হলে মডেল থানা, পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও, রাজপথ অবরোধ ও স্থানীয় পত্রিকাসহ সকল গণমাধ্যমে কলম বিরতির মতো কঠোর কর্মসূচি দেয়া হবে। একাত্মতা প্রকাশ করে এ মানববন্ধনে বক্তব্য রাখেন, কুষ্টিয়া এডিটরস ফোরামের সভাপতি মজিবুল শেখ, কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব, সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সাধারণ সম্পাদক মাহমুদ হাসান, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ সভাপতি আফরোজা আক্তার ডিও, কুষ্টিয়া টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক শরীফ বিশ^াসসহ বিভিন্ন সংগঠনের নের্তৃবৃন্দ। যোগ দেন ব্যবসায়ী, পরিবেশবাদীসহ বিভিন্ন সংগঠনের নেতারা। পরে সাংবাদিকরা কুষ্টিয়া শহরের প্রধান সড়কে বিক্ষোভ মিছিল করেন। উচ্চ আদালতের নির্দেশনা উপেক্ষা করে কুষ্টিয়ার পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু তোলার দৃশ্য ধারণ করতে গেলে শুক্রবার দুপুর সাড়ে ১২টায় ৬ টেলিভিশন সাংবাদিকের ওপর হামলা করে সন্ত্রাসীরা। তারা সাংবাদিকদের নৌকাকে স্পিডবোট দিয়ে ধাক্কা মেরে ডুবিয়ে দেয়ার চেষ্টা করে। সেসময় তারা সাংবাদিকদের অপহরণ করে নিয়ে যাওয়ার চেষ্টা করে। ছিনিয়ে নেয় ভিডিও ধারণ করা একটি ক্যামেরা এবং মোবাইল ফোন। এ ঘটনায় সন্ত্রাসীদের নামে মামলা করেছেন সাংবাদিকরা। উল্লেখ্য বাংলাদেশ প্রতিদিন, নিউজ টোয়েন্টিফোরসহ বিভিন্ন মিডিয়ায় পদ্মা নদী থেকে অবৈধ বালু উত্তোলনের ধারাবাহিক সংবাদ প্রচার করছে।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2021-2022 । প্রতিবাদী কন্ঠ
Design and Developed by DONET IT
SheraWeb.Com_2580