বুধবার, ১১ মার্চ ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
শীর্ষ চরমপন্থী সন্ত্রাসী লিপটনের সেকেন্ড ইন কমান্ড বোমা মাসুম অস্ত্রসহ আটক : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া কুমারখালীতে অবৈধভাবে জমির মাটি ভাটায় বিক্রি : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া বটতৈল ইউনিয়নে আ’লীগের পোস্টধারী নেতাদের অতর্কিত হামলা ও নাটক সাজানোর অভিযোগ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার : প্রতিবাদী কন্ঠ মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে কমিশনে টেন্ডার বাণিজ্যের অভিযোগ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ সাহা : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক : প্রতিবাদী কন্ঠ শীর্ষ চরমপন্থি নেতা লিপ্টনের জামিন বাতিল দাবিতে হাজারো মানুষের বিক্ষোভ : প্রতিবাদী কন্ঠ চুয়াডাঙ্গার শিক্ষা প্রকৌশলী কমিশন বাণিজ্যে গড়েছেন সম্পদের পাহাড় : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় হাসপাতালের পুকুর থেকে যুবতীর লাশ উদ্ধার : প্রতিবাদী কন্ঠ

বঙ্গবন্ধুর জন্ম বার্ষিকী উপলক্ষে কুষ্টিয়া গণপূর্ত শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা অনুষ্ঠিত : প্রতিবাদী কন্ঠ

প্রতিবাদী কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ৮ মার্চ, ২০২২
  • ৫৭৮ পাঠক পড়েছে

প্রতিবাদী কণ্ঠ ডেস্ক : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে কুষ্টিয়া গণপূর্ত অধিদপ্তর শ্রমিক কর্মচারী ইউনিয়নের জেলা কার্যালয়ে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়৷ উক্ত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোঃ জিল্লুর রহমান। সভা পরিচালনা করেন গণপূর্ত অধিদপ্তর শ্রমিক কর্মচারী ইউনিয়ন রেজিঃ নং বি-২০০৫ কুষ্টিয়া জেলা কার্যালয় সিবিএর সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া জেলা জাতীয় শ্রমিক লীগের যুন্ম সাধারণ সম্পাদক এইচ এম মতিউর রহমান৷

এসময় গণপূর্ত সিবিএর উপদেষ্টা মোঃ এমদাদুল হক, সহ-সভাপতি মোঃ হাবিবুর রহমান, সহ-সভাপতি মোঃ নুরুল আমীন, যুন্ম সাধারণ সম্পাদক মোঃ ওবায়দুল হক, সাংগঠনিক সম্পাদক মোঃ আমির হোসেন মিন্টু, প্রচার সম্পাদক মোঃ শাহ আলম, অর্থ সম্পাদক মোঃ গোলাম রসুল, দপ্তর সম্পাদক মোঃ আব্দুর রহিম ও কুষ্টিয়া গণপূর্ত কর্মচারী কল্যাণ সমিতির নেতৃবৃন্দ উক্ত সভায় বক্তব্য রাখেন৷
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যদায় পালন করার লক্ষ্যে সকাল ৯-০০ কালেক্টরেট চত্বরে বঙ্গবন্ধুর ভাস্কর্যে পুষ্পস্তর্বক অর্পন করার সিদ্ধান্ত গৃহিত হয়৷ সকাল ১০ ঘটিকায় আলোচনা সভা ও দোয়া মাহ্ফিল ও কেক কাটার সিদ্ধান্ত গৃহিত হয়৷ গণপূর্ত বিভাগ, কুষ্টিয়ার সাম্প্রতিক সময়ে নানাবিধ সমস্যা নিরসনে উদ্ধর্তন কর্তৃপক্ষের নিকট সিবিএর নেতৃবৃন্দ বৈঠক করে দ্রুত সকল সমস্যা নিরসনে কার্যকর ভূমিকা পালন করার সিদ্ধান্ত গৃহিত হয়৷ এসময় কুষ্টিয়া গণপূর্ত বিভাগের সকল স্তরের কর্মচারীগন উপস্থিত ছিলেন৷

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2021-2022 । প্রতিবাদী কন্ঠ
Design and Developed by DONET IT
SheraWeb.Com_2580