বুধবার, ১১ মার্চ ২০২৬, ০১:২৯ অপরাহ্ন
শিরোনাম :
শীর্ষ চরমপন্থী সন্ত্রাসী লিপটনের সেকেন্ড ইন কমান্ড বোমা মাসুম অস্ত্রসহ আটক : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া কুমারখালীতে অবৈধভাবে জমির মাটি ভাটায় বিক্রি : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া বটতৈল ইউনিয়নে আ’লীগের পোস্টধারী নেতাদের অতর্কিত হামলা ও নাটক সাজানোর অভিযোগ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার : প্রতিবাদী কন্ঠ মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে কমিশনে টেন্ডার বাণিজ্যের অভিযোগ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ সাহা : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক : প্রতিবাদী কন্ঠ শীর্ষ চরমপন্থি নেতা লিপ্টনের জামিন বাতিল দাবিতে হাজারো মানুষের বিক্ষোভ : প্রতিবাদী কন্ঠ চুয়াডাঙ্গার শিক্ষা প্রকৌশলী কমিশন বাণিজ্যে গড়েছেন সম্পদের পাহাড় : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় হাসপাতালের পুকুর থেকে যুবতীর লাশ উদ্ধার : প্রতিবাদী কন্ঠ

তিন মাসেই ভাঙলো শরিফার ঘর, স্বামী বিপ্লবের বিরুদ্ধে যৌতুকের মামলা : প্রতিবাদী কন্ঠ

কামরুজ্জামান রিপন:
  • প্রকাশিত সময় : বুধবার, ২৯ জুন, ২০২২
  • ৪৩৬ পাঠক পড়েছে

কামরুজ্জামান রিপন : বিবাহের মাত্র তিন মাসের মাথায় যৌতুকের কারণে গরিব পরিবারে জন্ম নেওয়া শরিফার সংসার ভাঙলো। উল্লেখ্য তাদের বিবাহের নিকাহনামা মতে দেখা যায়, কুষ্টিয়া সদর উপজেলার হরিপুর ইউনিয়নের হাটশ-হরিপুর গ্রামের জামিরুল ইসলাম ওরফে টিক্কার ছেলে বিপ্লব হোসেন গত ৩ই মার্চ ২০২২ তারিখে আলমপুর ইউনিয়নের দহকুলা গ্রামের মৃত শরীফ উদ্দিনের কন্যা শরীফার (তালাকপ্রাপ্ত) সাথে ২ লক্ষ টাকা দেনমোহরে বিবাহ করেন।

দেনমোহরের টাকা পরিশোধ না করে বিবাহের পর দিন থেকে যৌতুক লোভী স্বামী বিপ্লব ২ লক্ষ টাকার জন্য শরীফার উপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাতে থাকে। বিয়ের পর শরীফাকে নিজ বাড়িতে প্রথমে না তুলে ভাদালিয়া এলাকায় একটি বাসায় রেখে নির্যাতন করতো। অবশেষে শরিফা কুষ্টিয়া মডেল থানায় গত ১২ মার্চ তারিখে বিপ্লবের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করে। উক্ত অভিযোগের কারণে বিপ্লব তার নিজ বাড়ি হাটশ হরিপুরে শরীফাকে নিয়ে যাওয়ার পরপরই তার ওপর শুরু হয় বর্বরোচিত নির্যাতন। যৌতুকের টাকা না দিতে পারায় সর্বশেষ গত ১০ জুন ২০২২ তারিখে শরীফাকে তার নিজ বাড়ি থেকে এক কাপড়ে বের করে দেয় তার যৌতুকলোভী স্বামী বিপ্লব।
অবশেষে কোন উপায়ান্তর না পেয়ে শরিফার মাতা গত ১৫ জুন ২০২২ তারিখে বিপ্লবের বাড়িতে যান এবং জামাইকে বিষয়টি মীমাংসার জন্য দাওয়াত দিয়ে আসে। শ্বাশুড়ীর কথামত বিপ্লব গত ১৭ জুন ২০২২ তারিখে দহকুলা গ্রামে তার শ্বশুর বাড়িতে আসেন। শ্বশুর বাড়িতে এসেই তিনি ২ লক্ষ যৌতুকের টাকা দাবি করে বলেন, এখনই টাকা প্রদান করেন তা না হলে আপনার মেয়েকে আমি ঘরে তুলবো না বলে রাগারাগি করে চলে যান।
এদিকে শরিফা প্রতিবেদককে জানায় ১৭ তারিখে আমাদের বাড়ি থেকে চলে যাওয়ার পর পরই আমার কোনো অনুমতি না নিয়ে বিপ্লব নতুন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। অবশেষে আমি আদালতের শরণাপন্ন হয়েছি।
আদালতের নথি সূত্রে জানা যায়, শরিফা বাদী হয়ে গত ২৬/০৬/২০২২ তারিখে ২০১৮ সালের যৌতুক নিরোধ আইনের ৩ ধারায় বিপ্লব হোসেনকে বিবাদী করে কুষ্টিয়া বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতে কুষ্টিয়া সি আর ৭৯৭/২০২২ নং মামলা দায়ের করেন। উক্ত মামলায় গত ২৭ তারিখে বাদী শরীফার জবানবন্দি গ্রহণ করেন মাননীয় আদালত। আদালত বাদীর জবানবন্দি রেকর্ড পূর্বক আগামী ২৫/০৮/২০২২ তারিখে বিবাদীকে আদালতে হাজিরের নির্দেশ প্রদান করেন।
এ বিষয়ে শরীফা আরো বলেন, তার স্বামী কবুরহাট মোড়ে তার আত্মীয় রাশেদের কারখানায় কাজ করে। যৌতুকলোভী ও নির্যাতনকারী স্বামী বিপ্লবের কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তি কামনা করছি যে, পরবর্তীতে আর কোন নারী তার লালসার শিকার যেন না হতে হয়।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2021-2022 । প্রতিবাদী কন্ঠ
Design and Developed by DONET IT
SheraWeb.Com_2580