বুধবার, ২০ মে ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
শিরোনাম :
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত ১ কুষ্টিয়া পদ্মা নদীতে নৌ পুলিশের উপর সন্ত্রাসীদের হামলায় ওসি সহ গুলিবিদ্ধ ৫ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া বিএটিবি তামাক ক্রয় অবৈধভাবে কাজ দখলে নিতে গিয়ে প্রতিরোধের শিকার সুমন : প্রতিবাদী কন্ঠ আরিফুর রহমান সুমনের অভিযোগ মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত : বিশিষ্ট তামাক ব্যবসায়ী সিহাব উদ্দিনের প্রতিবাদ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ার শিল্পোদ্যোক্তা আলাউদ্দিন আহমেদ ‘শতাব্দী পুরুষ’ সম্মাননায় ভূষিত : প্রতিবাদী কন্ঠ শীর্ষ চরমপন্থী সন্ত্রাসী লিপটনের সেকেন্ড ইন কমান্ড বোমা মাসুম অস্ত্রসহ আটক : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া কুমারখালীতে অবৈধভাবে জমির মাটি ভাটায় বিক্রি : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া বটতৈল ইউনিয়নে আ’লীগের পোস্টধারী নেতাদের অতর্কিত হামলা ও নাটক সাজানোর অভিযোগ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার : প্রতিবাদী কন্ঠ

ঢাকা-৫ আসনের উপনির্বাচন শেষ মুহূর্তে নৌকার জমজমাট প্রচারণা

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত সময় : বুধবার, ১৪ অক্টোবর, ২০২০
  • ১২২৮ পাঠক পড়েছে

আগামী ১৭ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা-৫ আসনের উপনির্বাচন। এই আসনে নৌকার প্রার্থী কাজী মনিরুল ইসলাম মনু। নৌকার প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে শেষ মুহুর্তে ভোটারদের দুয়ারে দুয়ারে যাচ্ছেন প্রার্থী ও সমর্থকরা।
বুধবার দুপুরে যাত্রাবাড়ী থানাধীন ৪৮নং ওয়ার্ড আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির বিবির বাগিচা ১নং গেইটের প্রধান কার্যালয়ে নৌকার প্রার্থী কাজী মনিরুল ইসলাম মনুর পক্ষে প্রচারণা চালিয়েছে বাংলাদেশ আওয়ামী সাংস্কৃতিক ফোরাম। এতে উপস্থিত ছিলেন ঢাকা-৫ উপনির্বাচন নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক হারুনর রশীদ মুন্না।
বিকেলে ডিএসসিসি ৬৪নং ওয়াড আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির উদ্যোগে আলামিন রোডে এক নির্বাচনী পথসভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য শাহাবউদ্দিন ফরাজী। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় যুবলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মহীউদ্দিন মহি। সভাপতিত্ব করেন ৬৪নং ওয়ার্ড আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক আবদুল আলীম খান। অনুষ্ঠান পরিচালনা করেন সদস্য সচিব খন্দকার আজিজ।
অপরদিকে মনোনয়ন পওয়ার পর থেকেই প্রতিদিন গণসংযোগ ও প্রচারাভিযান চালিয়ে আসছেন ঢাকা-৫ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী কাজী মনিরুল ইসলাম মনু। হাতে লিফলেট, আর পেছনে নেতাকর্মীর বিশাল বহর নিয়ে শেষ মুহূর্তে ভোটদের দ্বারে দ্বারে ছুটছেন আওয়ামী লীগের এই প্রার্থী। দিচ্ছেন এলাকায় উন্নয়নের নানা বার্তা। শেষ মুহূর্তের ব্যস্ততাও বেড়ে গেছে নৌকার এ প্রার্থীর। কখনো হেঁটে আবার কখনো পিকআপে চড়ে প্রচার-প্রচারণা আর গণসংযোগে নির্বাচনী এলাকায় দেখা যায় তাকে। এসময় বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড জনগণের কাছে তুলেও ধরছেন তিনি।
শুরু থেকেই নৌকা প্রতীকের প্রচারণা চালিয়ে যাচ্ছেন ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল হাসান রিপন। প্রচারণার জন্য ওয়ার্ডভিত্তিক কমিটি গঠন করে দিয়েছেন তিনি। এরপরই সংগঠনটির নেতাকর্মীরা ব্যাপক প্রচার চালাচ্ছেন।

হাবিবুর রহমান মোল্লার মৃত্যুতে শূন্য হওয়া ঢাকা-৫ আসনের উপ-নির্বাচনে আগামী ১৭ অক্টোবর ইভিএমে ভোট গ্রহণ করা হবে

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2021-2022 । প্রতিবাদী কন্ঠ
Design and Developed by DONET IT
SheraWeb.Com_2580