মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়ায় ২০১টি ইটভাটার ১৮৪টিই অবৈধ: অভিযানের ধীরগতি ও ‘ম্যানেজ’ নিয়ে উদ্বেগ দেশের প্রথম জগতি রেলস্টেশটির রেল দিবসেও নেই আয়োজন কুষ্টিয়া ডিবি পুলিশের ওপর হামলা: ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলা কুষ্টিয়া দৌলতপুরে জাতীয় যুব দিবস পালিত : প্রতিবাদী কন্ঠ মাদ্রাসার সাইনবোর্ড লাগিয়েই তুলে নিল বরাদ্দের টাকা -নেই কোন অবকাঠামো : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন : প্রতিবাদী কন্ঠ প্রকাশিত সংবাদের প্রতিবাদ: প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় জমিজমা সংক্রান্তের জেরে জখম ও লুটপাট :আদালতে মামলা : প্রতিবাদী কন্ঠ

জামিআ আরাবিয়া আশরাফুল উলুম কুষ্টিয়ার ২যুগ পূর্তি উপলক্ষ্যে মিলনমেলা-২০২৩ অনুষ্ঠিত  : প্রতিবাদী কন্ঠ

সাইফ উদ্দিন আল আজাদ :
  • প্রকাশিত সময় : শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩০১ পাঠক পড়েছে

সাইফ উদ্দীন আল-আজাদ,কুষ্টিয়া: কুষ্টিয়া জেলার ঐতিহ্যবাহী শীর্ষ স্থানীয় দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিআ আরাবিয়া আশরাফুল উলুম (মাদরাসা) এর ২যুগ পূর্তি উপলক্ষ্যে অত্র মাদ্রাসার আল-আশরাফ প্রাক্তন ছাত্র কাফেলার উদ্যোগে এক বিরাট পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ৯টা থেকে শুরু করে দিনব্যাপী সদর উপজেলার পৌর ১৬নং ওয়ার্ড মঙ্গলবাড়িয়া বাজার সংলগ্ন জামিআ আরাবিয়া আশরাফুল উলুম এর নিজস্ব ময়দানে আল-আশরাফ প্রাক্তন ছাত্র কাফেলার এ মিলনমেলা অনুষ্ঠিত হয়।এসময় গেটপাস রেজিষ্ট্রেশনের মাধ্যমে তালিকাভুক্ত হয়ে ব্যাচ আকারে মাদরাসা থেকে পুনর্মিলনী সদস্য আইডি কার্ড,স্মরণিকা স্মারক ও ব্যাগ গ্রহণ করে অনুষ্ঠানে হাজার হাজার প্রাক্তন ছাত্র অংশগ্রহণ করতে দেখা যায়। জামিআ আরাবিয়া আশরাফুল উলুম (মাদরাসা) এর প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম খোরশেদ আহমেদ খোশাল ও প্রিন্সিপাল/মুহতামিম হাফেজ মাওঃ আবু দাউদ এর হাত ধরে ১৯৯৯ইং: সনে প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়,এবং মঙ্গলবাড়িয়া এলাকাবাসীকে সাথে নিয়ে তাদের অক্লান্ত পরিশ্রম বুদ্ধি সময় ও ব্যাপক প্রচেষ্টার ফসল হিসেবে সারাদেশে পরিচিতি লাভ করতে সক্ষম হয় নববী আদর্শে আদর্শিত এই দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানের শুরু লগ্ন থেকে মরহুম খোরশেদ আহমেদ খোশাল ও হাফেজ মাওলানা আবু দাউদ এর সাথে এ মহান দ্বীনি খেদমতের সারথি হিসেবে একেরপরএক যোগদান করেন হাফেজ মাওলানা মুফতী জাকারিয়া,হাফেজ মাওলানা মোহাদ্দেস শিহাব উদ্দিন,হাফেজ মাওলানা আব্দুল বাতেন,মাওলানা আবু তাসনিম ইমদাদ,মুফতী নুমান আহমাদ, হাফেজ মাওলানা আবু সুফিয়ান প্রমুখ।এরপরে প্রচুর পরিমাণে মেহনত এর ফসল হিসেবে কওমী শিক্ষা বোর্ড যথাক্রমে বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ ও আল-হাইয়াতুল উলইয়া লিল-জামিআতিল কওমীয়া বাংলাদেশ বোর্ডে শিক্ষার মান ও মেধা তালিকায় শীর্ষ অবস্থান লুফে নেন জামিআ আরাবিয়া আশরাফুল উলুম কুষ্টিয়া।এভাবেই পড়ার মান ভালো হওয়াতে দেশব্যাপী নাম কুরিয়েছে এ দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান,নুরানি- মক্তব- নাজরানা- হিফজ বিভাগ ও কিতাব বিভাগের সর্বোচ্চ ক্লাস দাওরায়ে হাদিস মাস্টার্স পর্যন্ত বিভাগ রয়েছে অত্র প্রতিষ্ঠানে। প্রতিবছর শত শত হাফেজ আলেম তৈরি হয়ে দেশ বিদেশের বিভিন্ন প্লাটফর্মে তাদের দ্বীনি কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।অবশেষে দেখতে দেখতে ২৪টি বছর পূর্ণ হওয়াতে ২যুগ পূর্তি মিলনমেলায় শিকরের টানে উপস্থিত হয়েছিলেন ১৯৯৯ইং: থেকে ২০২৩ইং: পর্যন্ত আল-আশরাফ প্রাক্তন ছাত্র কাফেলার সকল শিক্ষার্থীবৃন্দ। সর্বশেষ প্রাক্তন আলেম শিক্ষার্থীদের বিশেষ অনুরোধে সহীহ্ বুখারীর সবক প্রদান করার মাধ্যমে,মাদরাসার প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম খোরশেদ আহমেদ খোশালের আত্মার মাগফিরাত কামনা করে, মাদরাসার সাথে সম্পৃক্ত মঙ্গলবাড়িয়া এলাকাবাসী ও দেশবাসীর জন্য খাঁচকরে দোয়া পরিচালনা করেন জামিআ আরাবিয়া আশরাফুল উলুম কুষ্টিয়ার শায়খুল হাদীস ও মুহতামিম হাফেজ মাওলানা আবু দাউদ দাঃ বাঃ।এরপরে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা হয়।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2021-2022 । প্রতিবাদী কন্ঠ
Design and Developed by DONET IT
SheraWeb.Com_2580