মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শীর্ষ চরমপন্থী সন্ত্রাসী লিপটনের সেকেন্ড ইন কমান্ড বোমা মাসুম অস্ত্রসহ আটক : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া কুমারখালীতে অবৈধভাবে জমির মাটি ভাটায় বিক্রি : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া বটতৈল ইউনিয়নে আ’লীগের পোস্টধারী নেতাদের অতর্কিত হামলা ও নাটক সাজানোর অভিযোগ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার : প্রতিবাদী কন্ঠ মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে কমিশনে টেন্ডার বাণিজ্যের অভিযোগ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ সাহা : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক : প্রতিবাদী কন্ঠ শীর্ষ চরমপন্থি নেতা লিপ্টনের জামিন বাতিল দাবিতে হাজারো মানুষের বিক্ষোভ : প্রতিবাদী কন্ঠ চুয়াডাঙ্গার শিক্ষা প্রকৌশলী কমিশন বাণিজ্যে গড়েছেন সম্পদের পাহাড় : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় হাসপাতালের পুকুর থেকে যুবতীর লাশ উদ্ধার : প্রতিবাদী কন্ঠ

জয় নেহাল ও খোন্দকার বাড়ির উদ্যোগে ঈদ বস্ত্র বিতরণ : প্রতিবাদী কন্ঠ

প্রতিবাদী কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : শুক্রবার, ২৯ এপ্রিল, ২০২২
  • ৫৫৭ পাঠক পড়েছে

প্রতিবাদী কণ্ঠ ডেস্ক : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মানবতার কল্যাণে পাশে থাকার প্রত্যয় নিয়ে কুষ্টিয়া সদর উপজেলার বালিয়াপাড়া গ্রামের গরিব, অসহায় ও দুস্থ‌ মহিলাদের মাঝে জয় নেহাল ও খোন্দকার বাড়ির উদ্যোগে শাড়ি বিতরণ করা হয়েছে। ২৯ এপ্রিল শুক্রবার সকালে বালিয়াপাড়া গ্রামের খোন্দকার আশরাফ নিবাসে শাড়ী বিতরন করা হয়।

খোন্দকার বাড়ির বড় ছেলে সহকারি যুব উন্নয়ন কর্মকর্তা কে এম শামীম রেজা নিজ হাতে অসহায়, গরিব দুঃখীদের মাঝে উক্ত শাড়ি বিতরণ করেন। এ সময় তার মাতাও উপস্থিত ছিলেন। সম্পূর্ণ পারিবারিক ও ঘরোয়া পরিবেশে শাড়ি বিতরণ করা হয়।

এ বিষয়ে প্রবাসী জয় নেহাল বলেন, ঈদের আনন্দ যেন গরিব-দুঃখীদের মধ্যে মলিন না হয়ে যায়, আনন্দটা সকলের মধ্যেই যেন বিরাজ করে। এ উপলক্ষে আমাদের যৌথ উদ্যোগে শাড়ি বিতরণ করা হয়েছে আশা করি আগামীতেও এই সহযোগিতা অব্যাহত থাকবে।

অন্যদিকে শামীম রেজা বলেন, মানব সেবাই আমাদের মূল লক্ষ্য। আমাদের যৌথ উদ্যোগে এলাকার বেশকিছু গরীব, অসহায়, দুস্থ মানুষের সাথে ঈদের আনন্দ ভাগ করে নিতেই সম্পূর্ণ ঘরোয়া পরিবেশে নিজ বাড়ির মধ্যে তাদের মাঝে শাড়ি বিতরন করেছি। আগামীতেও আমাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2021-2022 । প্রতিবাদী কন্ঠ
Design and Developed by DONET IT
SheraWeb.Com_2580